এক্সপ্লোর

Kaliaganj Sukanta Majumdar: কালিয়াগঞ্জে তাণ্ডবের দিন গুলি চালিয়েছিল পুলিশ! ভিডিও ট্য়ুইট করে, দাবি সুকান্তর

পুলিশের দাবি প্রসঙ্গে ওই টোটোচালক আরও বলেন, ' রাবার বুলেট চালিয়েছে। পুলিশ বলছে। কিন্তু এটা তো রাবার বুলেট নয়।'

সন্দীপ সরকার, সুদীপ চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : কালিয়াগঞ্জে তাণ্ডবের দিন গুলি চালিয়েছিল পুলিশ। একটি ভিডিও ট্য়ুইট করে, এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার। ঘটনার দিন কালিয়াগঞ্জ থানা এলাকায় এক টোটোচালক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ।

টোটো চালকের বাঁ-হাতে গুলি !

কালিয়াগঞ্জে ফের কাঠগড়ায় পুলিশ! এবার, এক রাজবংশী যুবককে গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে!
এই নিয়ে চাপানউতোরের মধ্যেই মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার সামনে উত্তেজনার সময় গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন স্থানীয় এক টোটোচালক। মনোজকুমার বর্মন নামে এই টোটোচালকের দাবি,  মঙ্গলবার পরিবার নিয়ে টোটোয় বেরিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের গন্তব্যে পৌঁছে দিয়ে ফিরছিলেন, ঠিক তখনই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালিয়াগঞ্জ থানা চত্বর! এই ঝামেলা হচ্ছে দেখে, সেখানেই দাঁড়িয়ে যান মনোজ। টোটোচালকের অভিযোগ, ঠিক সেই সময় তাঁর বাঁ-হাতে গুলি লাগে।



আরও পড়ুন : 

শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

কে গুলি চালাল?                         

মনোজকুমার বর্মন নামে আহত ওই টোটোচালক বলেন, তাঁর গুলি লেগেছে। 'তারপর ওখান থেকে চলে গেলাম কালিয়াগঞ্জ হাসপাতালে। সেখান থেকে এখন রায়গঞ্জে চিকিৎসাধীন। কে গুলি চালাল, এখন তা তো আমি বলতে পারব না। এখন কে চালিয়েছে, না চালিয়েছে।'

ইতিমধ্যেই সামনে এসেছে মনোজকুমার বর্মনের হাতের এক্স রে প্লেটের ছবি। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, বা-বাহুতে বুলেট আটকে রয়েছে। রায়গঞ্জ জেলা হাসপাতালে এদিন তাঁর অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।  যদিও জেলা পুলিশ সূত্রে দাবি,  তারা কোনও গুলি চালায়নি। অশান্তি থামাতে রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।  

রাবার বুলেট ? 
পুলিশের দাবি প্রসঙ্গে ওই টোটোচালক আরও বলেন, ' রাবার বুলেট চালিয়েছে। পুলিশ বলছে। কিন্তু এটা তো রাবার বুলেট নয়। পুলিশ দেখেছে। পুলিশ বলেছে যে, আমরা তো রাবার বুলেট ছুড়েছি। জলকামান, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস। এটা অন্য কেউ ছুড়তে পারে। তাই বলেছে।'

পুলিশ গুলি চালাচ্ছে বলে দাবি করে একটি ভিডিও ট্যুইট করে সুকান্ত মজুমদার দাবি করেন, কালিয়াগঞ্জে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে পুলিশ। সূত্রের খবর, আহত টোটোচালকের দাবি খতিয়ে দেখবে পুলিশ। এদিকে শুক্রবার উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন :

 শুরু আমের মরসুম, কাঁচা আমেও মিলবে উপকার!

সেরা শিরোনাম

Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget