এক্সপ্লোর

Coochbehar News: বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ উত্তরবঙ্গ পুলিশের

Coochbehar News: বয়স্ক মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল উত্তরবঙ্গ পুলিশ। মূলত উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদবের উদ্যোগে বিভিন্ন শহরগুলোতে শুরু হয়েছে প্রবীণ মানুষদের পাশে থাকার কর্মসূচী।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সম্প্রতি কোচবিহার (Coochbehar) শহরের গোলবাগান এলাকার একটি বহুতল ফ্ল্যাটের ঘরে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সামনে এসেছিল শহরের একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের করুণ কাহিনী। যতদিন যাচ্ছে এই রকম একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যা বাড়ছে বিভিন্ন বাড়িতে। এবার এই পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এল পুলিশ (North Bengal police)। 

মূলত উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদবের উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন শহরগুলোতে শুরু হয়েছে প্রবীণ মানুষদের পাশে থাকার কর্মসূচী। কোচবিহারে এই কর্মসূচীর পোশাকি নাম দেওয়া হয়েছে "সম্মান"। বৃহস্পতিবার কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ সন্তোষ নিম্বালকর, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান  ভট্টাচার্য, কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা বিচারক সুব্রত চন্দ্র পোল্লে প্রমুখ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন এমন বয়স্ক মানুষ যারা বাড়িতে একা থাকেন। 

এপ্রসঙ্গে উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব বলেন, "উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে এই প্রকল্প চালু করা হচ্ছে। যার মাধ্যমে প্রতিটি থানা এলাকায় একজন করে নোডাল অফিসার থাকবেন। তিনি সেই এলাকার যাঁরা বয়স্ক লোক রয়েছেন। যাঁরা একা বাড়িতে থাকেন তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।। এই মানুষগুলোর কোনও সমস্যা হলে তাঁরা ওই নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাবেন।। আর সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে পুলিশ। এটা একটা সামাজিক উদ্যোগ অনেকেই বয়সের ভারে বাইরে বেরোতে পারেন না। তাঁদের ওষুধপত্রের প্রয়োজন হয় অন্যান্য প্রয়োজনীয় কাজও তাঁরা করতে পারেন না। তাঁদের পাশে থাকার কেউ নেই, তাই তাঁদের জন্যই এই প্রকল্প। পুলিশ তাঁদের সঙ্গে পরিবারের সদস্যের মতোই পাশে থাকবে।" 

তবে শুধুমাত্র যোগাযোগ রক্ষাই নয়, এইসব মানুষরা যাতে মাঝেমধ্যে একসাথে গল্পগুজব করতে পারেন এর জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হবে । পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কোচবিহারের প্রবীণরা। তাঁদের কথায়, অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। কারও মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বাইরে চাকরি করে তাই একা একা বাড়িতে থাকতে হয়। বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। পুলিশ যদি সেই সময় পাশে থাকে তাহলে সাহস অনেকটাই বেড়ে যায়, এমনটাই বললেন কোচবিহারের এক প্রবীণ অরুণলাল সিং। অনুষ্ঠানে উপস্থিত কোচবিহার জেলা জজ সুব্রত চন্দ্র পোল্লে বলেন,  "এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচী। পুলিশ যে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবে তেমনটা নয়। তাদের যে সামাজিক দায়িত্ব রয়েছে সেটাই এই প্রকল্পের মাধ্যমে তারা দেখাচ্ছে, এই প্রকল্প প্রবীণ নাগরিকদের মধ্যে অবশ্যই আশার সঞ্চার করবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Lightning Death: মর্মান্তিক দুর্ঘটনা, রাজ্যজুড়ে বাজ পড়ে মৃত ১৩

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget