এক্সপ্লোর

Coochbehar News: মহিলাকে হেনস্থার জের, আধিকারিককে ক্লোজ করল কোচবিহার পুলিশ

Coochbehar News: মহিলাকে হেনস্থার জেরে জগদীশ ঘোষ নামে একজন পুলিশ আধিকারিককে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ। ওই আধিকারিকের বিরুদ্ধ বিচারবিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

কোচবিহার: একজন মহিলাকে হেনস্থার ঘটনায় কর্তব্যরত পুলিশ আধিকারিক জগদীশ ঘোষকে ক্লোজ করল কোচবিহার (Coochbehar)জেলা পুলিশ। এপ্রসঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ওই আধিকারিককে ক্লেজ করা হয়েছে। করা হচ্ছে বিভাগীয় তদন্তও।

গতকাল অর্থাৎ সোমবার এক মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায় এক মহিলাকে গলা টিপে চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে তুলছেন ওই পুলিশ আধিকারিক। সালিশি সভায় এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ নেয়নি অভিযোগ। 

আজ অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে নাটাবাড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ধরনায় বসলেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মমতাজ খাতুন নামে ওই মহিলা নাটাবাড়ির চড়ালজানি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ গত ন তারিখ তাঁদের পারিবারিক বিবাদ নিয়ে একটি সালিশি সভা বসে। সেই সভাতে স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম তাঁকে মারধর করে। এরপর বারে বারে তুফানগঞ্জ থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তাঁর কোনও অভিযোগ নেয়নি। তাই আজ বাধ্য হয়ে বিচার পেতে নাটাবাড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে ধরনায় বসেন ওই মহিলা। পরে পুলিশ এসে তাঁকে তুলে দেয়। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি বিষয়টি দেখা হবে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলম তাদের দলের কর্মী নয় বলে দাবি করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এক মহিলাকে চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে ওঠান এক পুলিশ অধিকারিক। এই ঘটনার ভিডিও নিজেদের ক্যামেরায় বন্দি করে নেন ঘটনাস্থলে থাকা কিছু মানুষ। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই নিন্দার ঝড় বয়ে যায়। অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে শাস্তি দেওয়ার দাবি করেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির খবর পেয়ে তদন্তে নামে জেলা পুলিশও। শেষ পর্যন্ত ঘটনাটির জন্য দায়ী ওই পুলিশকর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয় জেলা পুলিশের তরফে। শুরু করা হয় বিভাগীয় তদন্তও। নির্যাতিতা মহিলাকে সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্তও করা হয়েছে কোচবিহার প্রশাসনের তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget