এক্সপ্লোর

BJP: বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মঞ্চ খুলল পুলিশ, দফায় দফায় বিক্ষোভ যুবমোর্চার

JU: পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি যুব মোর্চা। 

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে বিজেপি (BJP) যুবমোর্চার (Yuva Morcha) মঞ্চ খুলল পুলিশ (Kolkata Police)। অনুমতি না থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পুলিশের তরফে। প্রতিবাদে দফায়  বিক্ষোভ দেখায় বিজেপি যুবমোর্চা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি যুব মোর্চা। 

দফায় দফায় উত্তেজনা: বুধবার থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচির জেরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সব মিলিয়ে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে কার্যত রাজনীতির রণাঙ্গনে পরিণত হল এই শিক্ষাক্ষেত্র। আজ ফের একই ছবি দেখা গেল যাদবপুরে। প্রতিবাদ মিছিল, সভায় দিনভর সরগরম রইল বিশ্ববিদ্যালয় থেকে থানা চত্বর। বিভিন্ন কর্মসূচি নিয়ে পথে নামল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন! এসবের মাঝেই, বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার তুমুল উত্তেজনা ছড়াল যাদবপুরে!

 থানার সামনে অবস্থান: এ দিন যাদবপুর থানার সামনে অবস্থানে বসে বিজেপি। এরপরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি বাধে। বেশ কয়েকজন বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। বিজেপির প্রতিবাদ মঞ্চ খুলে দেয় পুলিশ। অনুমতি না থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানানো হয় পুলিশের তরফে। ফের মঞ্চ তৈরি করে বিজেপি। অবস্থানমঞ্চের সামনেই ধর্নায় বসেন তাঁরা।

বুধবার মঞ্চ তৈরি করে বিজেপির যুব মোর্চা: র‍্যাগিংয়ের অভিযোগে ছাত্র-মৃত্য়ুর ঘটনার প্রতিবাদে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ৩ নম্বর গেটের সামনে বুধবার মঞ্চ তৈরি করে বিজেপির যুব মোর্চা। যেখানে বৃহস্পতিবার এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে ওই মঞ্চ খুলে দেয়  পুলিশ। মঞ্চ খোলা শুরু হতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্য়ানে।

এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে জড়ো হন আরও অনেকে। পৌঁছে যান গেরুয়া শিবিরের আরও নেতা-কর্মী।  যাদবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় অবস্থান-বিক্ষোভ। তাঁদের দাবি, শনিবার পর্যন্ত সভামঞ্চের অনুমতি দিয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, অনুমতি দেওয়া হয়নি।                                            

আরও পড়ুন: Ashokenagar Ragging : 'ইউনিয়ন রুমে ডেকে মারধর, গালিগালাজ', এবার অশোকনগরের কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Shrabani Mela 2026: হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের
হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget