এক্সপ্লোর

Post Poll Violence: খেজুরিতে ভোট পরবর্তী সন্ত্রাস, তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

East Midnapore News: ভোট মিটলেও মিটছে না সন্ত্রাসের ছবিটা। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

ঋত্বিক প্রধান, খেজুরি: পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence)। তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির।                                      

খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাস: ভোট মিটলেও মিটছে না সন্ত্রাসের ছবিটা। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগের তির বিজেপির দিকে। খেজুরির টিকাশি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে উত্তর কলনদান গ্রামে তৃণমূল কর্মী নরেন্দ্রনাথ মাঝির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। বিজেপির দাবি, ভোটে জেতার পর থেকেই পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তৃণমূলে কোন্দল শুরু হয়েছে। তার জেরেই এই ঘটনা।                                 

ভোট-সন্ত্রাসে অব্যাহত মৃত্যুমিছিল। ভোটের দিন ঘোষণার পর থেকে, রাজ্য জুড়ে মৃত্যুর সংখ্যা ৫০ পেরিয়ে গেছে। ৩৯ দিনে ৫৫ জনের- মৃত্যু। কিন্তু পরিস্থিতির বদল হয়নি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিকে ভোট-সন্ত্রাসের আঁচ এবার পর্যটন-শহর দিঘায়।

কী ঘটেছে?

মালিক বিজেপি করায় একটি হোটেলে ভাঙচুর, ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী, সমর্থকদের কাজেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভোটে জেতার পর থেকেই দিঘায় শুরু হয়েছে এই সন্ত্রাস। মোটরভ্যান চালকদেরও আটকানো হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী বাংলাকে অশান্ত করে ৩৫৫ ধারা জারির চেষ্টা করেছেন। সেই কারণেই পরিকল্পিত অশান্তি সৃষ্টি করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?

সেরা শিরোনাম

আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget