এক্সপ্লোর

Post Poll Violence: আদালতে আত্মসমপর্ণের পরেই জেল হেফাজতে TMC নেতা আবু তাহের

Abu Taher in Jail: ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের জেল হেফাজতের নির্দেশ।

পূর্ব মেদিনীপুর: রাজ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে একের পর এক ভোট। তবে ধূপগুড়ি উপনির্বাচন ছাড়া প্রায় প্রতিটা ভোটেই রক্তাক্ত হয়েছে বাংলা। তার মধ্যে সবথেকে বেশি হিংসা ছড়িয়েছে সাম্প্রতিককালে একুশের বিধানসভায়। যার জেরে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। পঞ্চায়েত ভোট গেলেও সেই মামলা এখনও চলছে। আর সেই বিধানসভা ভোটের পর নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন সেসময় তৃণমূলের আবু তাহের। এবার কোর্টে আত্মসমর্পণ করতে এসে জেল হেফাজতে গেলেন তৃণমূল নেতা (TMC Leader)।

ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই চার্জশিটে আবু তাহেরের নাম। একাধিক নোটিসের পরেও গরহাজির, ফেরার ঘোষণা করে সিবিআই। সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবু তাহের, ১৪ দিনের নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ।সুপ্রিম কোর্টের নির্দেশে হলদিয়া মহকুমা আদালতে আত্মসমপর্ণের পরেই ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবু তাহেরের জেল হেফাজত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ছিলেন তৃণমূলের আবু তাহের।  মূলত বিধানসভা ভোটের পর নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্ত হন তিনি। এরপর ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই চার্জশিটে নাম ওঠে তাঁর। একাধিক নোটিসের পরেও গরহাজির হওয়ার জেরে ফেরার ঘোষণা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রস্ঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগগুলির তদন্ত নামে CBI। এদিকে এই নির্দেশের পর নন্দীগ্রামে একসঙ্গে দলের তিন নেতা-কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেওয়ার পর বিজেপিকে জোর নিশানা করেছিল তৃণমূল। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিল সেবার গেরুয়া শিবির।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি স্বদেশ দাস বলেছিলন, 'সিবিআই তাদের কাজ করবে, আদালতের নির্দেশে করছে, কিন্তু চাইব যাতে নিরপেক্ষ কাজ করে। বোঝাই যাচ্ছে একটি দলের হয়ে কাজ করছে, মির্জাফরের হয়ে কাজ করছে।' বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'দেবব্রত মাইতিকে চক্রান্ত করে মেরে ফেলেছে, সিবিআই-এর উপর আস্থা আছে। আইন আইনের মতো চলছে। এতে আমাদের দলের যোগ নেই।'

আরও পড়ুন, মন্দিরবাজারে বন্ধুকে রিসর্টের ঘরে তালাবন্ধ রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

গত বছর অক্টোবরে, বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগে, শেখ সুফিয়ানের জামাই-সহ ১১জন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করে CBI। সেই মামলাতেই আরও তিন তৃণমূল নেতা-কর্মীর খোঁজে বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget