এক্সপ্লোর

Presidency University Protest: গেট খুলে হিন্দু হস্টেল ‘দখল’ প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের

Presidency university students 'occupied' hindu hostel: বিশ্ববিদ্যালয় খুলেছে। অতএব হস্টেলও খুলতে হবে। বিক্ষোভের পারদ চড়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গেট খুলে হিন্দু হস্টেল (Hindu Hostel) ‘দখল’ করল ছাত্রছাত্রীরা।  গেট খুলে হস্টেলে ‘দখল’ নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University)পড়ুয়ারা।  ক্লাস শুরু হলেও, কেন হস্টেল বন্ধ? এই  প্রশ্ন তুলে আন্দোলন শুরু করেছিলেন পড়ুয়ারা। বিশ্বভারতীর ধাঁচে ১ মাস ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন চলছে। এব্যাপারে এখনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।

একই দাবিতে বিশ্বভারতীর ছায়া প্রেসিডেন্সিতেও পড়েছে। হস্টেল খোলার দাবিতে লাগাতার আন্দোলন চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। ক্যাম্পাসে রাত কাটাচ্ছেন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভে আটকে আছেন ডিন। পড়ুয়াদের দাবি, সরকারের নির্দেশ সত্ত্বেও হস্টেল খুলছে না কর্তৃপক্ষ।

দাবি একই। বিশ্ববিদ্যালয় খুলেছে। অতএব হস্টেলও খুলতে হবে। বিক্ষোভের পারদ চড়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।

এক মাসের বেশি সময় হল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছে।  কিন্তু প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের দুটি হস্টেলই  বন্ধই রয়েছে। দ্রুত হস্টেল খোলার দাবিতে ক্যাম্পাসে রাত কাটাচ্ছিলেন আবাসিক পড়ুয়াদের একাংশ।  প্রেসিডেন্সি ক্যাম্পাসেই প্রায় একমাস ধরে চলেছে অবস্থান বিক্ষোভ। ঘেরাও হয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের ডিন। ডিনের ঘরের বাইরেই চলছে আন্দোলন।

বিশ্বভারতীতে দুটি হস্টেল ইতিমধ্যেই খুলেছে। কিন্তু প্রেসিডেন্সিতে হস্টেল খোলার ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সদুত্তর পর্যন্ত মেলেনি বলে অভিযোগ করছেন পড়ুয়ারা।

বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের মধ্যেই পদত্যাগ করেছেন রেজিস্ট্রার। মুখ খুলেছেন উপাচার্য। কিন্তু প্রেসিডেন্সির উপাচার্য ও রেজিস্ট্রারকে এবিষয়ে জানতে ফোন ও এসএমএস করা হলেও, তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য সরকারের নির্দেশ আছে, কর্তৃপক্ষ মনে করলে হস্টেল খুলতে পারে। কিন্তু তারপরেও কেন খোলা হয়নি হস্টেল? এই প্রশ্ন তুলে প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশের দাবি, দূরদূরান্ত থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা সঙ্কটে পড়ে গিয়েছেন। বাধ্য হয়ে ক্যাম্পাসে রাত্রিবাস করছিলেন কয়েকজন। সব মিলিয়ে শান্তিনিকেতন থেকে প্রেসিডেন্সি, হস্টেল খোলার দাবিতে পড়ুয়া বিক্ষোভে সরগরম ক্যাম্পাস। এরইমধ্যে গেট খুলে হিন্দু হস্টেলে ঢুকে পড়লেন ছাত্রীছাত্রীরা। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে তাঁরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget