এক্সপ্লোর

Primary TET: প্রাথমিকে ২০১৪-র টেট পুরো বাতিলের হুঁশিয়ারি, কী বলল হাইকোর্ট?

Calcutta High Court: মামলার পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষ সোমবার

সৌভিক মজুমদার, কলকাতা: OMR শিটের আসল তথ্য খুঁজে বের করতে না পারলে ২০১৪ সালের TET পুরো বাতিল করে দেবে আদালত। হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অস্বস্তির বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ও সিবিআই-এর। 

TET পুরো বাতিলের হুঁশিয়ারি: মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। যেখানে, আরও বড়সড় অস্বস্তির মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “OMR শিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে, নিয়োগে কী ভাবে, কোথায় দুর্নীতি হয়েছে।’’এরপরই হুঁশিয়ারি দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “আসল OMR শিট শনাক্ত করা না গেলে, ২০১৪ সালের টেট ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে আদালত। বাতিল হয়ে যাবে, ৫৯ হাজার ৫০০ জনের চাকরি।’’ 

একনজরে ঘটনাক্রম: ২০১৪ সালের টেটের ভিত্তিতে, ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া হয়। ২০১৪ সালের টেটে দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। তার মধ্যে চাকরি পান প্রায় ৬০ হাজার জন। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। পরে টেটে কারচুপির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। OMR শিট নষ্ট নিয়ে তদন্ত শুরু করে CBI । প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে, চার্জশিটে তারা দাবি করেছে, OMR গুলি স্ক্যান করে টেক্সট ফাইল হিসেবে স্টোর হত। যাতে তাতে রদবদল করা যায়। স্ক্য়ান করার পর মূল্য়ায়নকারী সংস্থার তরফে আসল OMR শিট পর্ষদকে দেওয়া হয়নি। তদন্তের সময় তারা OMR-এর ইমেজ কপিও দেখাতে পারেনি। সেই OMR শিটের আসল ডেটা খুঁজে বার করতেই আদালত নির্দেশ দিয়েছিল সিবিআইকে। এবার হাইকোর্ট সাফ জানিয়ে দিল, আসল OMR শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে, পুরো TET এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। মামলার পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষ সোমবার।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos:মাথায় গুরুতর চোট, কেমন আছেন আহত কনস্টেবল সন্দীপ সাহা?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget