এক্সপ্লোর

TET : 'এটা কি ক্লাস টেস্ট' , বাড়তি এক নম্বর দেওয়া নিয়ে, আদালতের ক্ষোভে প্রাথমিক শিক্ষা পর্ষদ

পর্ষদের উদ্দেশে বিচারপতি সুব্রত তালুকদার বলেন, এটা কোনও ক্লাস টেস্ট নয়, নিয়োগের প্রক্রিয়া।

সৌভিক মজুমদার,  কলকাতা: ২০১৪ সালের প্রাথমিকে টেট-দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ক্ষোভের মুখে পড়ল পর্ষদ। ‘এটা কি ক্লাস টেস্ট?’ ‘আপনাদের কি মনে হয় না, যে তদন্তের প্রয়োজন রয়েছে?’ প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে এমনই কড়া প্রশ্ন তুললেন বিচারপতি।

' এটা কি ক্লাস টেস্ট ? ' 
২০১৪ সালের প্রাথমিকে টেট-দুর্নীতির মামলায়, CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু, মঙ্গলবার 

২৭৩ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া নিয়ে কড়া প্রশ্ন ছুড়ে দিল সেই বেঞ্চও। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সুব্রত তালুকদার বলেন, দিনের শেষে এটা বলা যায় যে, পর্ষদ কোনও ক্লাস টিচার নয় এবং তারা কোনও ক্লাস টেস্ট নিচ্ছে না। এটা একটা নিয়োগ প্রক্রিয়া। আপনার মনে হল, কিছু ব্যক্তিকে আপনি ১ নম্বর করে দেবেন, এবং দিয়েও দিলেন! 

এরপর বিচারপতি আরও বলেন,  ' এটা কি ক্লাস টেস্ট, যে আপনি খেয়াল করলেন, কিছু ছাত্রকে ১ নম্বর দেওয়া হয়নি, তারপর আপনি বাকিদেরও বাড়তি নম্বর দিয়ে শান্তি রক্ষা করলেন? আপনাদের কি মনে হয় না, যে তদন্তের প্রয়োজন রয়েছে? কে তদন্ত করবে সেটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। আপনাদের আচরণ অপরাধমূলক ছিল কিনা, সেটা পরের কথা। কোনও না কোনও সংস্থাকে দিয়ে অনুসন্ধান করতেই হবে। আপনারা নিজেরাই নিজেদের অনিয়মের তদন্ত করবেন, সেটা তো হতে পারেনা। ' 

আপনারা আদালতে জানিয়েছিলেন?
বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন,২০১৮ সালে যখন ৬টি প্রশ্ন ভুলের অভিযোগে মামলা হয়, তখন কি আপনারা আদালতে জানিয়েছিলেন, যে ২০১৭ সালে আপনারা কিছু চাকরিপ্রার্থীকে বাড়তি ১ নম্বর দিয়েছেন?

উত্তরে পর্ষদের আইনজীবী বলেন, না। 

এর আগের শুনানির দিন, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে, তাদের বক্তব্য লিখিত আকারে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু, মঙ্গলবারও প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের বক্তব্য লিখিত আকারে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সুব্রত তালুকদার। পর্ষদের উদ্দেশে তিনি বলেন, এখন দিতে হলে দিন, নাহলে আপনার বক্তব্য আপনার কাছেই রাখুন।

সব মিলিয়ে টেট-দুর্নীতির অভিযোগ, এবং হাইকোর্টের মন্তব্য নিয়ে, তোলপাড় চলছেই।

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget