এক্সপ্লোর

Darjeeling Murder: নাবালিকার বিয়ের প্রতিবাদ, দ্বিতীয় স্বামীকে পিটিয়ে মারলেন মহিলার প্রথম স্বামী

নাবালিকার বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। তাই, সত্‍ বাবাকে খুনের অভিযোগ উঠল কিশোরীর নিজের বাবার বিরুদ্ধে। শিলিগুড়ির নির্মলজোতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সনত্‍ ঝা, দার্জিলিং: দ্বিতীয় স্বামীকে পিটিয়ে মারলেন মহিলার প্রথম স্বামী। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। প্রতিবেশী সূত্রে খবর, নাবালিকার বিয়ের প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ, তার জেরেই খুন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। 

নাবালিকার বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। তাই, সত্‍ বাবাকে খুনের অভিযোগ উঠল কিশোরীর নিজের বাবার বিরুদ্ধে। শিলিগুড়ির নির্মলজোতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাহারাম বর্মন (৪৫) তিনি শিলিগুড়ির রাঙামাটির নির্মলজোত এলাকার বাসিন্দা। প্রতিবেশীদের সূত্রে খবর, প্রথম স্ত্রী মারা যাওয়ায়, বছর চারেক আগে, ভারতী বর্মনের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

ভারতীরও আগে একটি বিয়ে ছিল। সেই পক্ষের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। সূত্রের খবর, সম্প্রতি জোর করে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা করে তাঁর বাবা, অর্থাত্‍, ভারতীর প্রথম পক্ষের স্বামী। শুক্রবার নির্মলজোতে, মায়ের কাছে চলে আসে নাবালিকা। শনিবার সেখানে এসে হাজির হন ভারতীর প্রথম পক্ষের স্বামী পলাশ রায়। 

পরিবারের দাবি, কেন নাবালিকার বিয়ে ঠিক করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সাহারাম। প্রতিবাদ করেন। তখনই তাঁকে ভারী জিনিস দিয়ে মারতে শুরু করেন অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহারামের। ঘটনায় ফাঁসিদেওয়া থানায় খুনের মামলা রুজু হয়েছে। 

আরও পড়ুন: Toll Tax Chaos : নগদে টোল দেওয়ার পরও ফাস্ট্যাগে কেটেছে টাকা ! গাড়ি চালকদের প্রতিবাদে বিশৃঙ্খলা দ্বিতীয় হুগলি সেতুতে

খেজুরিতে রহস্যমৃত্যু: অন্যদিকে কাশীপুরকাণ্ডে (Cossipore) তোলপাড়ের মধ্যেই খেজুরিতে (Khejuri) রহস্যমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। খেজুরিতে (Khejuri) গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ‘আত্মহত্যা না, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে?’ খেজুরিতে (Khejuri) রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন বিজেপির (BJP)। ‘পরিবারের সঙ্গে কথা হয়েছে, রাজনীতির কিছু নেই। কর্মসূত্রে বাইরে থাকত, পারিবারিক অশান্তি কিনা দেখুক পুলিশ। ’রাজনীতির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। পুলিশ সূত্রে দাবি  ‘কয়েকদিন আগে কাজ ছেড়ে কলকাতা (Kolkata) থেকে খেজুরি ফেরে দেবাশিস’ বাবার বকুনি খাওয়ার পরে আত্মঘাতী হয় সে।

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বাড়িতে অশান্তি হওয়ার পর বেরিয়ে যান যুবক। আত্মহত্যা না কি খুন, এই প্রশ্ন তুলে তদন্তের দাবি জানাল বিজেপি। বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। 

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
BJP News: বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?

ভিডিও

TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget