এক্সপ্লোর

Awas Yojana: উত্তর থেকে দক্ষিণ, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ জেলায় জেলায়

Awas Yojana Protest: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র তুলকালাম কাণ্ড ঘটে।  

কলকাতা: সময় যত গড়াচ্ছে, ততই জমছে অভিযোগের পাহাড়। অন্যদিকে, ক্ষোভও বাড়ছে পাল্লা দিয়ে।  যার আঁচ এসে পড়ছে রাস্তায়। দক্ষিণ থেকে উত্তর ২৪ পরগনা,  হাওড়া, কোচবিহার, মুর্শিদাবাদ মঙ্গলবার সর্বত্র দেখা গেল এক ছবি।                                                                

আবাস যোজনা নিয়ে ক্ষোভ দিকে দিকে:  দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, আবাস যোজনায় Awas Yojona) দুর্নীতির অভিযোগে ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র তুলকালাম কাণ্ড ঘটে। মথুরাপুর ২ নম্বর ব্লকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসইউসিআই কর্মী-সমর্থকরা। বামেদের ডেপুটেশন ঘিরে দেগঙ্গার বিডিও অফিসের সামনে ধুন্ধুমার বেধে যায়। আবাস যোজনায় দুর্নীতির অভি়যোগের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক জনবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিডিওর কাছে ডেপুটেশন দিতে আসেন দেগঙ্গা ব্লকের এরিয়া কমিটির বাম কর্মী সমর্থকরা। বিডিও অফিসের গেট বন্ধ করে দেয় পুলিশ। গেট ঠেলে এগিয়ে যান বাম-কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ টাকি রোড অবরোধ করেন তারা।                                                                                                                                                             

আবাস প্লাসে দুর্নীতির অভিযোগ তুলে হাওড়ার পাঁচলায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। অভিযোগ, আবাস প্রকল্পে বঞ্চিত করা হয়েছে প্রকৃত যোগ্য দরিদ্র মানুষকে। বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। আবাসে দুর্নীতির অভিযোগে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করেন দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের সিসবগুরি এলাকার বাসিন্দারা। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পাশাপাশি পঞ্চায়েতের সামনে সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ভুরি ভুরি অভিযোগ। দিকে দিকে বিক্ষোভ-যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন: Covid19 Mock Drill: করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত? কেন্দ্রের নির্দেশে রাজ্যের ৪০টি হাসপাতালে মক ড্রিল

সেরা শিরোনাম

এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
New Farakka Junction: অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
North Bengal Train: আজই উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ? কী পরিস্থিতি? কবে ঠিক হবে?
আজই উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ? কী পরিস্থিতি? কবে ঠিক হবে?
Abhishek Banerjee: নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget