এক্সপ্লোর

PSC: অবৈধভাবে বিডিও নিয়োগ! এসএসসির পর এবার পিএসসি-র পরীক্ষায় দুর্নীতির অভিযোগ!

PSC Exam: স্কুল, কলেজের পর এবার, নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধেও। বৃহস্পতিবার মুদিয়ালিতে, PSC ভবনের সামনে বিক্ষোভ দেখান দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা।


ব্রতদীপ ভট্টাচার্য এবং অরিন্দম সেন, কলকাতা: এসএসসি (SSC), সিএসসি (CSC)-র পর এবার পিএসসি (PSC)-র পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠল। কালচিনির BDO-র নিয়োগ অবৈধ, এমনই অভিযোগ পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা। মুদিয়ালিতে PSC-ভবনের সামনে বিক্ষোভ দুর্নীতিবিরোধী মঞ্চের। অভিযোগ, সাড়ে ৩ বছর কেটে গেলেও PSC-র ক্লার্কশিপ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হয়নি, নিয়োগও হয়নি। ২ বছর ধরে সরকারি চাকরিতে নতুন কোনও নিয়োগের পরীক্ষা হয়নি বলেও অভিযোগ। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিডিও।

স্কুল, কলেজের পর এবার, নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধেও। বৃহস্পতিবার মুদিয়ালিতে, PSC ভবনের সামনে বিক্ষোভ দেখান দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা। বিক্ষোভে ছিলেন সিপিএমের যুব সংগঠন DYFI-এর বেশ কিছু সদস্যও। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৭ সালের WBCS পরীক্ষায় দুর্নীতি হয়। WBCS-এর মাধ্যমে চাকরি পাওয়া আলিপুরদুয়ারের কালচিনির BDO-র নিয়োগ অবৈধ। 

আরও পড়ুন, 'আমি মন্ত্রী, আইন আবার কী' কীভাবে একের পর এক নেতাদের সুপারিশ আসত! বিস্ফোরক SSC’র প্রথম চেয়ারম্যান

বিডিওকে অপসারণের দাবির পাশাপাশি, PSC-র ক্লার্কশিপ পরীক্ষার দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবি জানান বিক্ষোভকারীরা। অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে টালিগঞ্জ থানায় এফআইআর করেন দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা। এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় রাজ্য , তখন পিএসসিতে দুর্নীতির অভিযোগে চলল বিক্ষোভ। পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের আহ্বায়ক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "বাংলা ও ইংরেজি পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে ১৬২, ১৬৮ পায়। কোর্টে কেস হয়। আরটিআই রিপোর্টে দেখা যায় উনি প্রিলিতে ১৩ পেয়েছেন। দুর্নীতিগ্রস্ত বিডিওকে সরাচ্ছে না কেন? উনি এতদিন যে টাকা নিয়েছেন তা সুদ-সহ ফেরত দিতে হবে।" 

তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠলেও, পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন কালচিনির বিডিও। প্রশান্ত বর্মন বলেন, আমি হলফনামা দিয়েছি। তাদের বলুন মামলা আদালতে তুলতে। মামলাকারীদের মামলা তুলতে বলুন। বিচারবিভাগের প্রতি আস্থা আছে। সত্যের জয় হবে। নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি পিএসসি কর্তৃপক্ষের। এদিন কমিশনের চেয়ারম্যান ও সচিবের কাছে স্মারকলিপি জমা দেন দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা।

 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget