এক্সপ্লোর

Katwa: কাটোয়ায় বাস থেকে উদ্ধার ৭ কেজি বিস্ফোরক, গ্রেফতার ২

Purba Bardhaman News: পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাসে বিস্ফোরক পাচারের চেষ্টা বানচাল। পুলিশি তৎপরতায় ধরা পড়ে গেল বিস্ফোরক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, মোট ৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

রানা দাস, আবির দত্ত, কাটোয়া: কলকাতার (Kolkata) হরিদেবপুরে অটো (Auto Rickshaw) থেকে বোমা-আগ্নেয়াস্ত্র-কার্তুজ (Bomb-Arms-Bullets) উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। এবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa) যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল বিস্ফোরক। গোপন সূত্রে খবর পেয়ে বিস্ফোরক পাচারের ছক বানচাল করল রাজ্য পুলিশের এসটিএফ (STF of West Bengal Police) ও কাটোয়া থানার (Katwa Police Station) পুলিশ।

বাস থেকে উদ্ধার বিস্ফোরক

পুলিশ সূত্রে খবর, কাটোয়া-কালনা রুটের বাসে বিস্ফোরক পাচার করা হবে, গোপন সূত্রে এই খবর এসেছিল রাজ্য পুলিশের এসটিএফের কাছে। সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়ে কাটোয়া থানাকে। এরপরেই শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে দাবি, গড়াগাছা এলাকায় কাটোয়া থেকে কালনাগামী এক বাস থামিয়ে তল্লাশি চালাতেই এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় চার কেজি বিস্ফোরক।

বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

বিস্ফোরক পাচারের অভিযোগে এজবুল শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে রবিউল শেখ নামে আরও একজনের হদিশ মেলে। গোয়েন্দারা জানতে পারেন, রবিউলই বিস্ফোরক বিক্রি ও পাচার চক্রের সঙ্গে জড়িত। এরপর তাকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, রবিউলের বাড়ি থেকেও বিস্ফোরক উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে।

বিস্ফোরক পাচারের তদন্তে পুলিশ

কীভাবে চলত এই পাচারচক্র? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বিহার থেকে বিস্ফোরক আনত রবিউলই। তারপর একাধিক পাচারকারীর মাধ্যমে তা বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হত। বিস্ফোরক পাচারের নিরাপদ মাধ্যম হিসেবে বাসকেই বেছে নেওয়া হত। বর্ধমান গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বিস্ফোরক কোথায় কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে বিস্ফোরক পাচার চক্রে আরও কারা জড়িত, কোথা থেকে বিস্ফোরক আনা হত, কোথায় মজুত করা হত, ধৃতদের জেরা করে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget