এক্সপ্লোর

Purba Bardhaman: বিডিওকে অসম্মানজনক মন্তব্য! কাঠগড়ায় তৃণমূল নেতা

Purba Bardhaman News: মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বিডিও। যদিও অভিযুক্তর দাবি, বিডিওর সঙ্গে তিনি কোনওরকম অশালীন আচরণ করেননি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সরকারি বৈঠকে মহিলা বিডিওর উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ উঠল। নাম জড়াল এক তৃণমূল নেতার। মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বিডিও। যদিও অভিযুক্তর দাবি, বিডিওর সঙ্গে তিনি কোনওরকম অশালীন আচরণ করেননি।

কী অভিযোগ: 
বৈঠকে মহিলা বিডিওর (BDO) সঙ্গে দুর্ব্যবহার ও অসম্মানজনক মন্তব্যের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কাঠগড়ায় পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে সরকারি বৈঠকে, পূর্ব বর্ধমানের এক বিডিওর সঙ্গে অশালীন আচরণ করেন তৃণমূল নেতা শক্তিপদ পাল। অন্য কর্মাধ্যক্ষরা থামাতে চাইলেও, তিনি থামেননি। বিষয়টি স্বীকার করেছেন বৈঠকে উপস্থিত অন্যরাও। সেদিনের বৈঠকে উপস্থিত অন্য জনপ্রতিনিধিদের দাবি, বিডিওর উদ্দেশে সঠিক মন্তব্য করেননি কর্মাধ্যক্ষ। বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা অরুণ গোলদার বলেন, 'স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা চলাকালীন বিতর্কিত মন্তব্য করেন বাবলুদা। সেটা না করা ভাল ছিল। এটা নিয়ে ম্যাডাম ব্যথিত ছিলেন।'

অভিযোগ অস্বীকার:
বৈঠকে গন্ডগোলের কথা মানলেও, অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত তৃণমূল নেতা শক্তিপদ পাল বলেন, 'এযাবৎকালে কারও সঙ্গে অশালীন ব্যবহার করিনি। হয়তো মিটিংয়ের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে। এধরনের ভাষা কোনওদিন বলিনি। যেখানে মিটিং হয়েছে সেখানে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে, দেখুন।'

শুরু তরজা:
এই অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির (BJP) বর্ধমান সদর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'বিডিও সাহেবকে অশালীন মন্তব্য করেছেন, প্রয়োজনে ডিএমের গায়েও হাত তুলে দিতে পারে। এর আগে দেখেছি এসপিকে কীভাবে শাসিয়েছেন অনুব্রত মণ্ডল।' 
পূর্ব বর্ধমানের তৃণমূলের (TMC) মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'যদি কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বিডিও আইনত ব্যবস্থা নেবেন। আমাদের দল এই ঘটনাকে প্রশ্রয় দেয় না।'

এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি ওই বিডিও। বর্ধমান উত্তরের মহকুমাশাসকের কাছে লিখিতভাবে তিনি অভিযোগ জানিয়েছেন। বিডিওর নির্দেশের প্রেক্ষিতে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: লক্ষাধিক টাকার বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget