এক্সপ্লোর

North 24 Parganas News: লক্ষাধিক টাকার বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

Tortoise Rescued: গোপন অভিযানে উদ্ধার হয় বাইশ বস্তা কচ্ছপ, যার ওজন প্রায় এক টনের উপর। প্রায় পাঁচশোটি কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পাচারের আগেই উদ্ধার হল প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise)। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের (Swarupnagar) চারঘাট এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে কচ্ছপ (Rare Tortoise Rescued)। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী।

কচ্ছপ উদ্ধার-

বন দফতর সূত্রে জানা গিয়েছে,ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ এদিন উদ্ধার হয় ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে। এখনও পর্যন্ত এই ঘটনার গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। খবর পাওয়া গিয়েছে, গোপনসূত্রে বন দফতরের কাছে খবর আসে যে ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে কয়েক লক্ষ টাকার বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত করা হচ্ছে। বন দফতরের কাছে খবর আসে যে, ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকায় মজুত করা হচ্ছে বিপুল পরিমাণ কচ্ছপ। খবর পেয়েই বারাসাত, বনগাঁ ও বসিরহাটের বন দফতরের আধিকারিকরা একসঙ্গে গোপন অভিযান চালায়। আজ ভোর চারটে নাগাদ তাঁরা অভিযান চালিয়ে উদ্ধার করে বিরল প্রজাতির কচ্ছপ। গোপন অভিযানে উদ্ধার হয় বাইশ বস্তা কচ্ছপ, যার ওজন প্রায় এক টনের উপর। প্রায় পাঁচশোটি কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করছে বন দফতর।

আরও পড়ুন - North 24 Paraganas: পানিহাটিতে তোলা চাইতে গিয়ে বোমাবাজি, গ্রেফতার অভিযুক্ত জেল ফেরত দুষ্কৃতী-সহ ৪

প্রসঙ্গত, গত মাসেই মালদার গাজোলের এক  মাংস বিক্রেতার কাছ থেকে উদ্ধার হয় ১৯টি কচ্ছপ। পাচারকারীকে ধরতে ক্রেতা সেজে অভিযান (Turtle Smuggling)। তাতেই সাফল্য পেল বন দফতর। মালদার (Malda News) গাজোলে কচ্ছপের মাংস বিক্রেতা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা গেল পাঁচটি বড় আকারের এবং ১৪টি ছোট আকারের কচ্ছপ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হাত ফস্কে পালিয়ে গিয়েছেন অন্য এক জন। ধৃত ব্যক্তি আগেও এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জেলা বন দফতরে রাখা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কচ্ছপের মাংস বিক্রি রুখতে নামে বন দফতর। ডিএফও সিদ্ধার্থ বি জানিয়েছেন, গাজোলের নয়াপাড়া এলাকায় কচ্ছপ বিক্রি চলছে বলে জানতে পারেন তাঁরা। সেই মতো অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতা হয়। ওই ব্যক্তির কাছে কচ্ছপ রয়েছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ক্রেতা সেজে ওই বাড়িতে যান বন দফতর এর রেঞ্জ অফিসার সুদর্শন সরকার-সহ বনকর্মীরা। এর পর হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত বিপুল বিশ্বাসকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget