এক্সপ্লোর

Galsi Road Accidents: মঙ্গলে চরম অমঙ্গল! পূর্ব বর্ধমানে একই দিনে ৪ দুর্ঘটনায় হত ৫

Purba Bardhaman News: মঙ্গলবার সকালে পর পর চারটি পথ দুর্ঘটনার সাক্ষী হন পূর্ব বর্ধমান জেলার মানুষ।

কমলকৃষ্ণ দে, গলসি: একই দিনে পৃথক চারটি পথ দুর্ঘটনা। রাস্তায় নেমে গতির বলি হলেন পাঁচ জন। পূর্ব বর্ধমানের গলসির ঘটনা। দিনভর, কিছু সময়ের ব্যবধানে, পর পর এই চার দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তাতেই পাঁচ জন মারা গিয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তাঘাটে আরও সতর্কতার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশের তরফেও মানুষকে সচেতন হতে আর্জি জানানো হয়েছে। (Galsi Road Accidents)

মঙ্গলবার সকালে পর পর চারটি পথ দুর্ঘটনার সাক্ষী হন পূর্ব বর্ধমান জেলার মানুষ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে গলসির আদরাহাটি এলাকায়। গলসি গোহগ্রামে সাইকেল নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন রবিউল মোল্লা নামের এক ব্যক্তি। গলসির আদরাহাটিতেই বাড়ি তাঁর। বয়স হয়েছিল ৫৫ বছর। (Purba Bardhaman News)

পুলিশ জানিয়েছে, বাজার সেরে বাড়ি ফিরছিলেন রবিউল। সেই সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর সাইকেলের। আঘাত সহ্য করতে পারেননি তিনি। দুর্ঘটনায় মারা যান রবিউল। 

আরও পড়ুন: Chinsurah Imambara Hospital: ‘ক্ষমা চাইতে হবে বিধায়ককে, রোগী-নার্সের অনুপাত ঠিক করতে হবে’, বিক্ষোভ চুঁচুড়া হাসপাতালে

এর পর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে গলসির গলিগ্রাম এলাকায়, ১৯ নং জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলিগ্রামে একটি পেট্রোল পাম্পে দু'চাকার গাড়িতে তেল ভরতে গিয়েছিলেন এক তরুণী। তেল ভরে বেরনোর সময় একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। তাতে মৃত্যু হয় ওই তরুণীর। 

পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে নাদিয়া মল্লিক নামে শনাক্ত করা গিয়েছে। বয়স হয়েছিল মাত্র ২১ বছর। শক্তিগড় থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকার বাসিন্দা তিনি। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নাদিয়া। ওই সংস্থার হয়ে কালেকশনে বেরিয়েছিলেন। রাস্তার ধারের পেট্রোল পাম্পে তেল ভরিয়ে বেরোচ্ছিলেন। সেই সময়ই ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে বেঘোরে প্রাণ হারান নাদিয়া।

এর পর তৃতীয় দুর্ঘটনাটি ঘটে ভাতার থানার অন্তর্গত মালডাঙা রোডে। সেখানে কুলনগর মোড়ের কাছে দু'টি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। তাতে দুই মোটর সাইকেল আরোহীরই মৃত্যু হয়। মৃতদের একজনকে বাপ্পাদিত্য প্রামাণিক নামে শনাক্ত করা গিয়েছে। বয়স হয়েছিল ৪২ বছর ভাতার থানার নাসিগ্রামের বাসিন্দা তিনি। দ্বিতীয় যুবকের নাম জয় মাঝি। বয়স হয়েছিল ২৫ বছর। তিনি কুলনগর গ্রামের বাসিন্দা। 

এদিন পূর্ব বর্ধমানে চতুর্থ পথ দুর্ঘটনাটি ঘটে রায়নায়। জোৎসাদী এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামার বাড়ি থেকে ফিরছিলেন এক যুবক। সেই সময় পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত যুবককে শেখ মোবারকউদ্দিন নামে শনাক্ত করা গিয়েছে। বয়স হয়েছিল ২৭ বছর। তাঁর বাড়ি ভাতার থানার অন্তর্গত শিবপুরে। একই দিনে, পর পর চার দুর্ঘটনায় পাঁচ জন বিল হওয়ায়, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget