এক্সপ্লোর

Maharani Konar: বয়স কখনও বাধা হয়নি, আজীবনই দলের সক্রিয় কর্মী, ৯০ বছরে প্রয়াত CPM নেত্রী মহারানি কোঙার

Purba Bardhaman News: ১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিন বার পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বিধায়ক নির্বাচিত হন মহারানি কোঙার।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: প্রয়াত সিপিএম-এর প্রবীণ নেত্রী মহারানি কোঙার। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তিন দফায় সিপিএম-এর বিধায়ক নির্বাচিত হন মহারানি কোঙার। তাঁর স্বামী বিনয় কোঙারও সিপিএম-এর নেতা ছিলেন। আজীবন বামপন্থার সঙ্গে যুক্ত ছিলেন স্বামী-স্ত্রী দু'জনই।  মহারানি কোঙারের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। (Maharani Konar)

১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিন বার পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বিধায়ক নির্বাচিত হন মহারানি কোঙার। শুক্রবার মেমারির বিডিও পাড়ায় নিজের বাড়িতেই, দুপুর ১টা বেজে ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৩ সালের ২৩ নভেম্বর হুগলির আরামবাগের প্রত্যন্ত গ্রামে জন্ম তাঁর। ১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সভ্য়পদ অর্জন করেন। দলভাগ হয়ে যাওয়ার পর সিপিএম-এ যোগদান, তার পর থেকে আজীবন সিপিএম-এর সদস্য ছিলেনই, ছিলেন দলের সক্রিয় কর্মীও। (Purba Bardhaman News)

মহারানি কোঙারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাড়িতে মহারানি কোঙারের দেহ শায়িত ছিল। দলের কর্মী থেকে অনুরাগীরা এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান। শনিবার সকাল ৮টায় বাড়ি থেকে মিছিল তাঁর দেহ নিয়ে যাওয়া হয় মেমারি কালীতলায় দলের কার্যালয়ে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর পূর্ব বর্ধমান জেলা পার্টি অফিসেও তাঁকে শ্রদ্ধা জানানো হবে। চিকিৎসাশাস্ত্রের উন্নতির জন্য় দেহদানের সিদ্ধান্ত নিয়েছিলেন মহারানি কোঙার। সেই মতো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর দেহদান করা হবে।

আরও পড়ুন: Sayantika Banerjee : 'দুয়ারে সরকার'-এ মিলল না স্বাস্থ্যসাথী কার্ড, '২৪ ঘণ্টায় কার্ডের ব্যবস্থা' করলেন সায়ন্তিকা

এলাকাবাসীর কাছে মহারানি কোঙার বরাবরই শ্রদ্ধেয়। এলাকায় সিপিএম-এর সংগঠনকে মজবুত করে তোলা থেকে মহিলাদের রাজীনতিতে আনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকি বার্ধক্যে পৌঁছেও ব্রিগেডে সভা থাকলে হাজির হতেন তিনি।  ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ রয়েছে বাম যুব সংগঠনের। সেই সমাবেশে আর যোগদান করা হল না মহারানি কোঙারের। তার আগেই চলে গেলেন তিনি।

মহারানি কোঙারের স্বামী বিনয় আগেই মারা গিয়েছেন, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর। সিপিএম-এর দাপুটে নেতা হওয়ার পাশাপাশি তিনি কৃষক নেতাও ছিলেন। আলিমুদ্দিনের একফালি ঘরেই জীবনের দীর্ঘ সময় কেটেছে তাঁর। কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন কিছু মন্তব্য করে বিতর্কে জড়ান বিনয় কোঙার। মেধা পটেকরের উদ্দেশে তাঁর মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। নন্দীগ্রাম নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। তার জেরে দলে একসময় কোণঠাসাও হয়ে পড়েন। তবে রাজনীতিতে স্বামীর থেকে একেবারে উল্টো মেরুতে অবস্থান ছিল মহারানি কোঙারের। বিতর্ক এড়িয়ে চলতেন বরাবরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget