এক্সপ্লোর

Purba Bardhaman: ৬ বছর পর বাড়ি ফিরল অভিযুক্ত, পুলিশে খবর দিতেই গায়ে আগুন

Katwa News: পুলিশকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে স্ত্রীর অভিযোগ। এরপর সুযোগ বুঝে বুধবার দুপুরে কাটোয়া থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানান বধূ।

রানা দাস, পূর্ব বর্ধমান: খুনের অভিযোগ ছিল। তারপর থেকে দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন ওই ব্যক্তি।  পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। একদিন-দুদিন নয়, দীর্ঘ ৬ বছর। তারপরে হঠাৎ ফিরে আসেন পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্বশুরবাড়িতে। অভিযোগ সেখানেও এসেও হুমকি দেন স্ত্রী ও সন্তানকে। পুলিশে খবর দিলে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু মাথা ঠান্ডা রেখেছিলেন স্ত্রী। রাতের বেলায় সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যান স্ত্রী। সোজা চলে আসেন থানায়। তারপর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। 

কী হল তারপরে?
অভিযোগ পেয়ে পুলিশ ওই বাড়িতে গেলে দেখা যায় দাউদাউ করে আগুন জ্বলছে বাড়িতে। তখনই দেখা যায়, গায়েও আগুন দিয়েছেন ওই অভিযুক্ত। কোনওমতে তাঁকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় অভিযুক্ত যুবকের। কাটোয়ার জেলেপাড়ার ঘটনা। এই ঘটনার তদন্তে নেমে চোখ কপালে উঠেছে জেলা পুলিশের।

কী উঠে এসেছে তদন্তে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের অক্টোবরে এলাকার এক যুবককে গুলি করেন, কাটোয়ার মাধাইতলার বাসিন্দা তন্ময় রায়। সেই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তখনই তন্ময়ের খোঁজে বাড়িতে আসে পুলিশ। তখনই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তন্ময়। জানা যায়, তিনি কেরলে পালিয়ে গিয়েছিলেন। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, ছেলের খোঁজে বারবার বাড়িতে পুলিশ আসায়, আত্মহত্যা করেন অভিযুক্তের বাবা-মা। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না তন্ময়ের। তারপরে দীর্ঘ ৬ বছর পর শ্বশুরবাড়িতে ফিরে আসেন তন্ময়। মঙ্গলবার গভীর রাতে ওই বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার খবর যাতে পুলিশকে না জানানো হয় তার জন্য হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে স্ত্রীর অভিযোগ। এরপর সুযোগ বুঝে বুধবার দুপুরে কাটোয়া থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানান বধূ। তারপরেই বাড়িতে ও গায়ে আগুন দেন ওই অভিযুক্ত যুবক। 

মৃতের স্ত্রী মৌসুমী রায় বলেন, 'আমাকে আর ছেলেকে মারার চেষ্টা করে। থানা থেকে পুলিশ আসার সময় দেখি পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগায়, বাড়িতে আগুন ধরিয়েছে।'
ওই পরিবারের পড়শি জয়ন্ত দাস বলেন, 'অনেকদিন ধরে ঝামেলা চলছিল শুনতাম, পারিবারিক বিষয়। ছেলে বউকে আটকে রেখেছিল।'

একাধিক অভিযোগ?
বছর আটত্রিশের যুবকের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি তাঁর স্ত্রীর। তিনি বলেন, 'ওরকম অনেক রকম কেস। কেরলেও কেস আছে। সালারে, কাটোয়ায় অনেক কেস আছে। ওই ভয়ে রাতের অন্ধকারে লুকিয়ে ঢোকে পাঁচিল টপকে। আমাকে ব্ল্যাকমেল করছিল।' মৃতের বিরুদ্ধে আর কী কী মামলা রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: কল্যাণময় আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন, নয়া কমিটিতে দায়িত্বে এ বার রামানুজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget