এক্সপ্লোর

Purba Bardhaman News: বয়ামভর্তি বোমা, লুকনো খড়ের গাদায়, হানা দিয়ে উদ্ধার করল পুলিশ

Purba Bardhaman News: কড়কডাল এবং শিড়রাই গ্রামের ঘটনা। দুই গ্রামে হানা দিয়ে দফায় দফায় মোট ৩০টি বোমা উদ্ধার করা হয়েছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) নির্দেশের পরই তল্লাশি শুরু হয়েছে রাজ্য জুড়ে। কিন্তু তা করতে গিয়ে কার্যত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরনোর মতোই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। কারণ বিগত কয়েক দিনে যত্রতত্র বেআইনি ভাবে মজুত (Illegal Arms Recovery) করে রাখা বিপুল পরিমাণ বোমা, কার্তুজ, অস্ত্র উদ্ধার হয়েছে। এ বার সেই তালিকায় নয়া সংযোজন পূর্ব বর্ধমান। সেখানে হানা দিয়ে ৩০টি বোমা উদ্ধার করল পুলিশ।

খড়ের গাদায় মজুত করা বোমা

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) গলসি ১ নম্বর ব্লকের অন্তর্গত কড়কডাল এবং শিড়রাই গ্রামের ঘটনা। দুই গ্রামে হানা দিয়ে দফায় দফায় মোট ৩০টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কড়কডাল গ্রাম থেকে মিলেছে ১২টি বোমা। ১৮টি বোমা পাওয়া গিয়েছে শিড়রাই গ্রাম থেকে। কে বা কারা বোমাগুলি মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: Cooch Behar News: পাহাড়-প্রমাণ ধার বন্ধুদের কাছে, পরিশোধ করতে অপহরণের গল্প, পরিবারের কাছেই মুক্তিপণ দাবি পড়ুয়ার

সেখানে পারাজ-শিল্লা রাস্তার ধারে খড়ের গাদা থেকে বোমগুলি উদ্ধার করা হয়েছে। খড়ের গাদার মধ্যে একটি বয়ামে পুরে রাখা হয়েছিল বোমাগুলি। নিরাপদে সেগুলি উদ্ধার করে পুলিশ। পরে খবর দেওয়া হয় সিআইডি বম্ব ডিজপোজাল স্কোয়াডকে। সেখান থেকে লোকজন এসে বোমাগুলি নিস্ক্রিয় করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপরতা

উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটে (Rampurhat Fire) ঘটে যাওয়া হিংসার ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যে। রামপুরহাটের বগটুইয়ে সপ্তাহখানেক আগে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে খুন হন তৃণমমূলের উপ পঞ্চায়েত প্রধান। তার এক ঘণ্টার মধ্যে গ্রামে ঢুকে পর পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। তাতে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা।

সেই পরিস্থিতিতে বগটুইয়ে গিয়ে পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সর্বত্র তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন, যাতে বেআইনি ভাবে মজুত করে রাখা বোমা, কার্তুজ এবং অস্ত্রভাণ্ডার উদ্ধার এবং বাজেয়াপ্ত করা যায়। তার পর থেকেই পুলিশের তরফে এ নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। বিগত কয়েক দিনে দফায় দফায় একাধিক জায়গায় থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, বোমা উদ্ধার করেছে তারা।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget