এক্সপ্লোর

Rice Import: আতপ-গোবিন্দভোগেও শুল্ক, বিদেশের বাজারে বন্ধ চাল রফতানি

East Burdwan News: কয়েক দিন আগে গোবিন্দভোগ চালের রফতানি শুল্ক মকুবের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গোবিন্দভোগ ও আতপ চালের উপর ২০ শতাংশ রফতানি শুল্ক বসানোয় ব্যপক ব্যবসায়ীক ক্ষতির মুখে শস্যগোলা পূর্ব বর্ধমান সহ সমগ্র রাজ্যের আতপ ও গোবিন্দভোগ চাল উৎপাদনকারী রাইস মিল মালিকরা। এমনটাই অভিযোগ রাজ্য রাইসমিল অ্যাসোসিয়েশনের।

অন্যদিকে, এই টানাপোড়েনে সমস্যায় পড়েছেন চাষীরাও। চাষিদের দাবি, রফতানি বন্ধ থাকায় একদিকে যেমন রাইস মিলগুলো চাষীদের কাছ থেকে ধান কেনা একপ্রকার বন্ধ করে দিয়েছে তেমনই আর কয়েক দিনের মধ্যে নতুন ধান উঠতে শুরু করলে দাম আরও কমার সম্ভাবনা বেশি। তখন ধানের খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন চাষীরা।
    
কয়েক দিন আগে গোবিন্দভোগ চালের রফতানি শুল্ক মকুবের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাইসমিল অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক। রাইসমিল মালিক ও পশ্চিমবঙ্গ রাইসমিল অ্যাসোসিয়েশন জানিয়েছে,  ইউরোপীয় এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ওমান, বাহরিনের মতো মধ্যপ্রাচ্যের দেশে গোবিন্দভোগ চালের বিপুল চাহিদা। কিন্তু ২০ শতাংশ রফতানি শুল্ক বসানোয় আতপ ও গোবিন্দভোগ চাল রফতানি করতে গিয়ে আন্তর্জাতিক বাজারে সমস্যায় পড়ছেন রাইসমিল মালিকরা।

দামের তারতম্যের কারণে আন্তর্জাতিক বাজারে এই চালের জায়গা করে নিচ্ছে অন্যান্য কয়েকটি দেশ। ফলে ভারতের ব্যবসায়ীরা প্রভূত ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়ছেন। তার প্রভাব পড়ছে রাজ্যের চাষিদের উপার্জনেও। 

    
এদিকে, গোবিন্দভোগ চাল পাঁচ বছর আগে ‘জি আই’ তকমা পেয়েছে। গোবিন্দভোগ রফতানিকারীদের দাবি, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্র সরকার গোবিন্দভোগ চালের উপর ২০ শতাংশ শুল্ক চাপিয়েছে, অথচ দেশের আরেক সুগন্ধী চাল বাসমতির উপর কোনও শুল্ক নেই। মুখ্যমন্ত্রী বাসমতি চালের মতো গোবিন্দভোগ থেকেও শুল্ক তুলে নেওয়ার দাবি করেছেন। প্রতি মাসে প্রায় সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার মেট্রিক টন গোবিন্দভোগ চাল রফরানি করা হত। কিন্তু তা বর্তমানে ব্যাহত হচ্ছে। ২০ শতাংশ রফতানি শুল্ক বসানোর পর আর্ন্তজাতিক বাজারে ভারতের গোবিন্দভোগ ও আতপ চালের যে দাম দাড়াচ্ছে তাতে গুণগতমান ভালো হওয়া সত্বেও তা প্রতিযোগীতায় পেরে উঠতে পারছে না। স্বভাবতই ভারতের গোবিন্দভোগ ও আতপ চালের জায়গায় অনান্য কয়েকটি দেশের চাল সেই বাজার দখল করছে। যার সরাসরি প্রভাব পড়ছে রাজ্যের রাইসমিল গুলিতে।

আরও পড়ুন, ডিএ আন্দোলনে হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার, 'দুর্ভাগ্যজনক', মন্তব্য বিচারপতির


এমতো অবস্থায় বাংলার রাইসমিল শিল্প ও কৃষকদের জীবন-জীবিকা বাঁচাতে এদিকে যেমন রফতানিকারী ব্যবসায়ীরা অন্যদিকে বাংলার কৃষককূলও চাইছেন রফতানি শুল্ক প্রত্যাহার করুক কেন্দ্র। এদিকে এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। 

তৃণমূলের রাজ্য কমিটির মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, বিজেপি বাংলা দখল করতে এসেছিলো কিন্তু পারেনি তাই বাংলার ব্যবসায়ীদের বিপদে ফেলে পুজিপতি বেনিয়াদের সুযোগ করে দিতেই এই চক্রান্ত করছে বিজেপি। আসলে ওরা চায় না বাংলা সুখে থাকুক তাই বাংলার মানুষকে আহ্বান জানাবো এই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। যদিও বিজেপি বর্ধমান জেলা কমিটির মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের কাজই হল কেন্দ্রের বিরোধিতা করা তাই ওরা করছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে এইসব ঠিক হয়। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget