এক্সপ্লোর

Soumitra Khan : "মানিক ভট্টাচার্য করে দেব", কাদের হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র ?

Sand Smuggling : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে এসে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র। 

খণ্ডঘোষ : বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) করে দেব। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে (Khandagosh) পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে এসে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র (Soumitra Khan)। 

বিষ্ণুপুরের বিজেপি সাংসদের অভিযোগ, কয়েকটি থানার ওসি ৬০০ কোটি টাকার বালি কেলেঙ্কারিতে জড়িত। মানিক ভট্টাচার্য যেমন পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ ও  ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদেরও তেমন অবস্থা হবে। রীতিমতো এই ভাষাতেই সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। 

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। যদিও শনিবারই যাদবপুরের ফ্ল্যাটের ব্যালকনিতে সংবাদমাধ্যমের সামনে এসেছেন মানিক। এবার সেই মানিক ভট্টাচার্যের নাম করেই পুলিশ, সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিতে শোনা গেল বিজেপি সাংসদকে। 

আরও পড়ুন ; 'ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক সৌমিত্র খাঁ

কী বলছেন বিজেপি সাংসদ ?

তাঁর বক্তব্য, "এখানকার কয়েকটি থানার ওসি ৬০০ কোটি টাকার বালি কেলেঙ্কারিতে যুক্ত। এনিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছি। এখানে যেসব বিএলএলআরও ডিএলআরও হাজার কোটি টাকা বালি কেলেঙ্কারিতে যুক্ত, তাঁদের প্রশাসনিক ব্যবস্থা হয়ে যাবে। তাতে কেন্দ্রীয় সরকারি এজেন্সি হোক বা রাজ্য সরকারি। কিন্তু, ব্যবস্থা তাঁদের হবেই। যে সমস্ত থানার অফিসাররা চার-পাঁচ বছর ধরে ছিলেন এবং এখন যেসব বিএলএলআরও-ডিএলআরও এসব করছেন, তাঁদের প্রত্যেককে মানিক ভট্টাচার্য করে দেব। যাঁরা খণ্ডঘোষে এই দুর্নীতির সঙ্গে জড়িত, মানিকবাবু যেমন লুকিয়ে বেড়াচ্ছেন, সেরকম ব্যবস্থা হবে।"

এনিয়ে জবাব দিতে ছাড়েনি তৃণমূল। দলীয় নেতা কুণাল ঘোষ বলেন, সুজাতার স্বামী কীসব বলেছেন শুনলাম। ও পাগল ছাগলের কথার জবাব দেওয়ার মানে হয় না।

উল্লেখ্য, সৌমিত্র খাঁয়ের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরের মধ্যেই পড়ে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র। এই খণ্ডঘোষেই দামোদর থেকে বালি তুলে বেআইনি কারবার হয় বলে অভিযোগ। 

প্রসঙ্গত, সম্প্রতি বিস্ফোরক দাবি করেন সৌমিত্র। 'ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ', বলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তাঁর বক্তব্য, 'তৃণমূল কংগ্রেসের শস্যের মধ্যে ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। উনি জেলে থাকাকালীন, যেখানে দেওয়ার দিয়ে দিয়েছেন। আরও অনেকে তৃণমূলে থেকে তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে যাচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget