এক্সপ্লোর

ফের উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর, ১ মাসে ৯ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে

হাসপাতাল সূত্রে খবর, মৃতদের প্রত্যেকের বয়সই ৬ মাসের নীচে। গত এক মাসে একই কারণে ১২০০ জন শিশু ভর্তি হয়েছে। তাদের অর্ধেকেরই বয়স ৬ মাসের নীচে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এক মাসে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ৯ শিশুর মৃত্যু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের প্রত্যেকেরই বয়স ছয় মাসের কম। হাসপাতাল সূত্রে খবর প্রতিদিন গড়ে ৪০জন শিশু ভর্তি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হচ্ছে বেড।

উত্তরবঙ্গের পর এবার বর্ধমান। উপসর্গ সেই এক। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট আর তাতেই এক মাসে ঝরে গিয়েছে ফুটফুটে ৯ শিশুর প্রাণ। বর্ধমান মেডিক্যাল কলেজে একরত্তিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ কাটছেই না।

হাসপাতাল সূত্রে খবর, মৃতদের প্রত্যেকের বয়সই ৬ মাসের নীচে। গত এক মাসে একই কারণে ১২০০ জন শিশু ভর্তি হয়েছে। তাদের অর্ধেকেরই বয়স ৬ মাসের নীচে।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান কৌস্তুভ নায়েক জানিয়েছেন, সদ্যোজাত শিশুরা সাধারণ ঠান্ডা লাগার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হচ্ছে এবং জটিল আকার ধারণ করছে। যদিও পরিস্থিতি হাতের নাগালেই আছে। ওষুধ অক্সিজেন, বেড পর্যাপ্ত পরিমাণে  রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে খোলা হয়েছে ৮৫ বেডের Acute Respiratory infection ওয়ার্ড। সেখানে বাড়ানো হচ্ছে আরও ২৫টি বেড। শুক্রবার পর্যন্ত জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ১০০ জন। 

এদিকে রাজ্যে করোনা কমার কোনও লক্ষণই নেই। বরং পুজোর পরের পরিসংখ্যান রীতিমত উদ্বেগের। শুক্রবারও রাজ্যের দৈনিক আক্রান্ত ৮০০ এর কোঠায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪৬ জন। বৃহস্পতিবার এই সংখা ছিল ৮৬৭। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২। 

পুজো মিটতেই যেভাবে হু হু বাড়ছে করোনার সংক্রমণ তা নিয়ে সতর্কবার্তা আগেই দিয়েছিল চিকিৎসকেরা। শুধু তাই নয়, চিন্তা বাড়াচ্ছে আরেকটি বিষয়। তা হল করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও কলকাতায় আক্রান্তের পরিসংখ্যান চিন্তার। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মহানগরেই করোনা আক্রান্ত হয়েছে ২৪২ জন। গতকাল কলকাতায় আক্রান্ত হয়েছিলেন ১৬৩ জন। এই সংখ্যা আজ বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

বৃহস্পতিবারের থেকে রাজ্যে বেড়েছে মৃত্যুও। বৃহস্পতিবার করোনা থাবায় প্রাণ হারিয়েছিলেন ৯ জন, শুক্রবার সেই সংখ্যা ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯২ জন। এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। সুস্থতার হার গতকালের তুলনায় কমে হয়েছে ৯৮.৩২ শতাংশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget