এক্সপ্লোর

Burdwan: বর্ধমান শহরে কাল থেকেই বন্ধ হচ্ছে দোকানপাট, কোভিড রুখতে কড়াকড়ি প্রশাসনের

একদিন বন্ধ থাকবে রাস্তার ডানদিকের দোকান, পরের দিন বন্ধ বাঁদিকের দোকান। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে বিধিনিষেধ আরও কড়াকড়ি করল প্রশাসন। আগামীকাল থেকে দোকান খোলা বন্ধে বিধিনিষেধ, রবিবার সব দোকানপাট বন্ধ। মূল রাস্তা ও জন বহুল এলাকার একদিকের  দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত। একদিন বন্ধ থাকবে রাস্তার ডানদিকের দোকান, পরের দিন বন্ধ বাঁদিকের দোকান। 

কোন দিন কোন এলাকার  দোকান বন্ধ তা নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার শহরের সব দোকান বন্ধ। ১০ জানুয়ারি মাছ, সবজি ও মিষ্টির দোকান বন্ধ।

আরও পড়ুন, রাজ্যে রেকর্ড সংক্রমণ, ১ দিনে আক্রান্ত ১৮ হাজার পার

এদিকে, করোনা পরিস্থিতিতে এবার সপ্তাহে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা। এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। কোনও ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। 


Burdwan: বর্ধমান শহরে কাল থেকেই বন্ধ হচ্ছে দোকানপাট, কোভিড রুখতে কড়াকড়ি প্রশাসনের

আজ দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে মার্কেট, বাজার, শপিং মল, মুদি দোকান, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ওষুধের দোকান সহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হচ্ছে, এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ব্যবসা বন্ধ থাকবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। এই নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের করোনা পরীক্ষা, বাবুঘাটে আক্রান্ত ৬

অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। শুধুমাত্র জরুরি ভিত্তিতেই ব্যাঙ্ক চালু রাখার আবেদন করেছে তাঁরা। ব্যাঙ্কে কাজের সময় এবং কর্মী সংখ্যা কমানোর আর্জি জানান হয়েছে ওই চিঠিতে। এছাড়াও সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক চালু রাখার আবেদন করা হয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে। ব্যাঙ্কের কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার আবেদন এআইবিওসির।  রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ছে ওমিক্রনও। এই আবহে হাওড়া জেলার বালিতে একটি ব্যাঙ্কের সব কর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হল রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ওই শাখা। 

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget