এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে রেকর্ড সংক্রমণ, ১ দিনে আক্রান্ত ১৮ হাজার পার

West Bengal Coronavirus Updates: গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন। গতকালের চেয়ে রাজ্যে ২ হাজার ৭৯২জন বেশি সংক্রমিত।

কলকাতা: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ১৮ হাজার পার। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন। গতকালের চেয়ে রাজ্যে ২ হাজার ৭৯২জন বেশি সংক্রমিত। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৪৮৪ জন ,৭ জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১১৮ জনের, মৃত্যু হয়েছে ৩ জনের। 

এদিকে, আরজি কর হাসপাতালে ৫১জন চিকিৎসকের করোনা আক্রান্তের খবর জানা গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭। করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১২। গত ২৪ ঘণ্টায় করোনা কোপে মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে মোট মৃত্যু সংখ্যা ১৯ হাজার ৮৬৪। অ্যাক্টিভ কেস- ৫১ হাজার ৩৮৪। রাজ্যে পজিটিভ রেট ২৬.৩৪ শতাংশ। 

মাত্র সাত মাসের ব্যবধান! দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ১ লক্ষ পেরিয়ে গেল! উদ্বেগ বাড়িয়ে ৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে ওমিক্রন। সূত্রের খবর, রাজ্যে যত নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার ৭০ শতাংশই ওমিক্রন। এদিকে, সংক্রমণের দাপটে কলকাতার একাধিক হাসপাতালে নন এমার্জেন্সি সার্জারি বন্ধ করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ বইছে দেশজুড়ে!

বাঁধভাঙা স্রোতের মতো ছড়াচ্ছে সংক্রমণ। ৭ মাস পরে দেশে দৈনিক সংক্রমণ ফের ১ লক্ষের চূড়া পেরলো। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ বাড়ল ৩০ শতাংশ! মাত্র ১০ দিনে, ৯ হাজার থেকে দৈনিক সংক্রমণ বেড়ে ১ লক্ষের হার্ডল পেরিয়ে গেল! অর্থাৎ ১০ দিনে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার প্রায় হাজার গুণ!

গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল সংক্রমণের হার। কলকাতার করোনা গ্রাফও উর্ধ্বমুখী। গোটা রাজ্যের নিরিখে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ল। সুনামির গতিতে ছড়ানো সংক্রমণের কবলে পড়ছেন বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। যার জেরে শনিবার থেকে সমস্ত নন এমার্জেন্সি সার্জারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। একই পথে হেঁটেছে কলকাতা মেডিক্যাল কলেজও। এরই মধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের উপস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,  দেশে করোনার সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার! রাজস্থানের পরে ওমিক্রনের দ্বিতীয় মৃত্যু হয়েছে বাংলার প্রতিবেশী ওড়িশায়। এই মুহূর্তে দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক ওমিক্রন আক্রান্ত ৮৭৬ জন। এরপরই আছে দিল্লি। দেশের রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ দোরগোড়ায় পৌঁছে গেছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget