এক্সপ্লোর

Gangasagar Mela: গঙ্গাসাগরের পুণ্যার্থীদের করোনা পরীক্ষা, বাবুঘাটে আক্রান্ত ৬

Gangasagar Mela Babughat covid positive: বাবুঘাটে পুরসভার কোভিড টেস্ট চলে। সেখানে ৬জন কোভিড পজিটিভ, এমনটাই জানা গিয়েছে।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: গঙ্গাসাগর মেলার জন্য ভিন রাজ্যের পুণ্যার্থীদের ভিড়। ময়দানে মাস্ক বিলি করে পুলিশ ফিরতেই করোনা বিধির দফারফা। অনেকের মুখেই নেই মাস্ক। রয়েছে আরটি পিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। এই আবহে বাবুঘাটে পুরসভার কোভিড টেস্ট চলে। সেখানে ৬জন কোভিড পজিটিভ, এমনটাই জানা গিয়েছে। ১১৯জন পুণ্যার্থীর করোনা পরীক্ষা করা হয়েছিল। 

গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়তি সর্তকতা নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় থাকবে আর্টিফিশিয়াল টেস্টের সুযোগ। বাড়ানো হয়েছে সেফ হোমের সংখ্যা। পুণ্যার্থীরা যাতে মাস্ক ব্যবহার করার জন্য প্রচার চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কোভিড বিধি মানার জন্য কপিলমুনি মন্দিরের সামনে প্রচার চালানো হচ্ছে। পুণ্যার্থীদের জন্য রাখা হচ্ছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে দু'লক্ষ মাস্ক রাখা হচ্ছে। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে আগাম প্রস্তুত জেলা প্রশাসন।

আরও পড়ুন, কানাড়া ব্যাঙ্কে করোনা থাবা, আক্রান্ত সমস্ত কর্মীরা

এদিন শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট। মুখ্যসচিব-বিরোধী দলনেতা, মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের নিয়ে তৈরি কমিটি খতিয়ে দেখবে কোভিড-বিধি। এদিকে, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে করোনার হানা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ১৮৯জন করোনা আক্রান্ত। 

এদিকে, রাজ্যে ক্রমশ উদ্বেগ বৃদ্ধি করছে করোনা ভাইরাস। চোখের পলকে বাড়ছে সংক্রমণ। কোভিড আবহে জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জানান হয়েছে, জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ ন্যাশনাল মেডিক্যালেও। অনির্দিষ্টকাল বন্ধ থাকবে অস্ত্রোপচার, জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) প্রকোপ। এদিকে এরই মধ্যে চিন্তা বাড়ল ওমিক্রন (Omicron) নিয়ে। উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্য মন্ত্রক-ইনসাকগের রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। ২ সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। আক্রান্তদের বাকি নমুনায় মিলেছে ডেল্টা, ডেল্টা প্লাসও।  ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, অনুমান রিপোর্টে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget