এক্সপ্লোর

East Burdwan: ট্রাক, লরি থামিয়ে চলত ছিনতাই, বর্ধমানে পুলিশের জালে ৪ ডাকাত

West Bengal News: মহিলা সেজে ডাকাতির ছক।পুলিশের তৎপরতায় বানচাল। গ্রেফতার ৪ ডাকাত। বর্ধমান শহরে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: অভিনব কৌশলে রাস্তায় ট্রাক, লরি থামিয়ে চলত ছিনতাই। বর্ধমান (Burdwan) শহরে পুলিশের জালে ৪ ডাকাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। এই চক্রে আর কারা জড়িত, কোথায় ডাকাতির পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের জালে চার ডাকাত: মহিলা সেজে ডাকাতির ছক।পুলিশের তৎপরতায় বানচাল। গ্রেফতার ৪ ডাকাত। বর্ধমান শহরে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। গ্রেফতার করার পর, তাদের মোডাস অপারেন্ডি জেনে হতবাক পুলিশ। সোমবার ভোরে পুলিশ খবর পায়,বর্ধমান শহরের মধ্যেই ১৯ নম্বর জাতীয় সড়কে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে।অভিযান চালিয়ে ৪ জনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক পাইপগান, ২ রাউন্ড গুলি ছাড়াও ধারাল অস্ত্র উদ্ধার হয়।                   

পুলিশের দাবি, জাতীয় সড়কে ডাকাতি করত দলটি। মূলত টার্গেট ছিলেন ট্রাক বা লরি চালকরা। পুলিশ জানিয়েছে,মহিলা সেজে হাত দেখিয়ে লরি বা ট্রাক দাঁড় করাত এক দুষ্কৃতী।সেই সুযোগে পজিশন নিয়ে নিত তার সঙ্গীরা। একজন চালকের কেবিনে উঠে তাক করত বন্দুক। এরপর টাকাপয়সা ছিনতাই করে চম্পট দিত দুষ্কৃতীরা।পুলিশ জানিয়েছে, ধৃত ৪ জনই বর্ধমান শহরের বাসিন্দা। তাদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চলছে।                 

এদিকে ফের একবার অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। চেতলায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে কটূক্তি ও মারধরের অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন বছর ২২-এর তরুণ। অভিযোগ, সাদার্ন অ্য়াভিনিউয়ের কাছে ৪ যুবক বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে কটূক্তি করে। প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেওয়ার কথা বলায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় আঘাত লাগে আক্রান্ত তরুণের। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষকৃতীরা অধরা। পরিবারের দাবি, অভিযুক্তরা আগেও একাধিকবার বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে রাস্তায় একা পেয়ে হেনস্থা করেছে। পরে বাড়িতে ফোন করে ক্ষমা চাওয়ায় তরুণের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে সেইসময় কোনও ব্যবস্থা নেয়নি। এরপর গতকালের ঘটনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial



আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget