এক্সপ্লোর

East Burdwan News: বর্ধমান উড়ালপুলে দুর্ঘটনা, কন্টেনারের চাকায় পিষ্ট বাইক আরোহী

Burdwan flyover Accident: পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে বাইক আরোহীর দেহ উদ্ধার করে। ঘাতক কন্টেনারের চালক পলাতক। অভিযোগ, বর্ধমান উড়ালপুলের ওই অংশে বিপজ্জনক বাঁক রয়েছে।

পূর্ব বর্ধমান: বর্ধমান উড়ালপুলের (Burdwan flyover) কাটোয়াগামী লেনে দুর্ঘটনা (Road Accident)। কন্টেনারের চাকায় পিষ্ট বাইক আরোহী (Bike Rider)।গত রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া লেন দিয়ে যাওয়ার সময়, কন্টেনারটি পিছন থেকে ধাক্কা মেরে প্রায় ১০ মিটার রাস্তা টেনে নিয়ে যায় বাইক চালককে। দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান উড়ালপুলের কাটোয়া লেন।

পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে বাইক আরোহীর দেহ উদ্ধার করে। ঘাতক কন্টেনারের চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ, বর্ধমান উড়ালপুলের ওই অংশে বিপজ্জনক বাঁক রয়েছে। কাটোয়া লেনে পর্যাপ্ত আলোও নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য,গত সোমবারই কলকাতার নাগেরবাজার উড়ালপুল (Nagerbazar Flyover) থেকে গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু হয়েছে বাইক আরোহী মহিলার (Bike Rider Death)। ঘটনার পর তত্‍পর হয়েছে পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার সকাল থেকে নাগেরবাজার উড়ালপুলে (Nagerbazar flyover) গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেইসঙ্গে উড়ালপুলে যে সব গাড়ি উঠছে, তার কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে। সোমবার উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলার। তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। 

সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলা। ফ্লাইওভার থেকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহী মহিলার। 

প্রচণ্ড ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে যান বাইক আরোহী মহিলা। তাঁর স্বামীও গুরুতর আহত হন। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ওই মহিলা ও তাঁর স্বামীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, হাসপাতালে মহিলার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লাগে। প্রবল রক্তক্ষরণের জেরে হাসপাতালে চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামীকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget