এক্সপ্লোর

TMC: জাল নোটের ছাপাখানাকাণ্ডে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি! পোস্ট বিজেপি নেতার

Khagragarh News: মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার একমঞ্চে থাকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: খাগড়াগড়ে জাল নোটের ছাপাখানাকাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের (TMC) একাধিক নেতার একমঞ্চে থাকার ছবি সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট বিজেপি (BJP) নেতার। ঘটনার এনআইএ (NIA) তদন্ত হওয়া উচিত বলে দাবি গেরুয়া শিবিরের। গোটাটাই বিজেপির অপপ্রচার, রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি তৃণমূলের (TMC)। 

বর্ধমানের খাগড়াগড়ে পাওয়া গিয়েছিল জাল নোট তৈরির কারখানার হদিশ। গ্রেফতার হয়েছিলেন তিন জন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল নোট, ভুয়ো পরিচয়পত্র, জাল নোট তৈরির সরঞ্জাম। বর্ধমান থানার পাশাপাশি, আলাদা করে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।                                                                                                                           

আরও পড়ুন, আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ, অভিষেকের অফিসে যোগদান খবর সূত্রের                                                   

পুলিশ জানিয়েছে, জাল নোট তৈরির অভিযোগে, বর্ধমান শহরের লোকো মোড়ের বাসিন্দা গোপাল সিংহ, শক্তিগড়ের বড়শুলের বাসিন্দা বিপুল সরকার ও উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা দীপঙ্কর চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। গোপাল নিজেকে অ্যান্টি করাপশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার বিশেষ সদস্য হিসেবে পরিচয় দিতেন। বিপুল নিজেকে CBI অফিসার হিসেবে জাহির করতেন।

এর আগে বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "দেশবিরোধী কাজের আখড়া হয়ে উঠেছে খাগড়াগড়, এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি, তৃণমূলের কোনও একটা অংশ জড়িত।" অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমানের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "বিজেপির উচিত ছিল রাজ্য পুলিশকে সাফল্যের জন্য ধন্যবাদ দেওয়া, রাজনৈতিক স্বার্থে একথা বলছে, তৃণমূল কোনও অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না।"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget