এক্সপ্লোর

Kali Puja 2021 : মৃত্যুর পর কালীর চরণতলে থাকতে চেয়েছিলেন সাধক কমলাকান্ত

Burdwan Kamalakanta Kali : শোনা যায়, সাধক কমলাকান্তের কালনায় জন্ম হলেও তিনি তাঁর মামারবাড়ি গলসির চান্না গ্রামে থাকতেন। সেখানেই তিনি তাঁর সাধনা শুরু করেছিলেন এবং রাজপরিবারের সান্নিধ্যে আসেন।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : মৃত্যুর পর গঙ্গায় নয়, মা কালীর চরণতলে থাকতে চেয়েছিলেন সাধক কমলাকান্ত। জনশ্রুতি আছে, মৃত্যুর দিনে মা গঙ্গা নিজেই এসেছিলেন সাধকের কাছে।

বর্ধমানের বোরহাটের কমলাকান্ত কালীবাড়ি। এখানেই তিনি তাঁর সাধনা শুরু করেছিলেন। সাধক কমলাকান্তকে নিয়ে আরও অনেক লোকগাথা মানুষের মুখে মুখে ঘোরে। শোনা যায়, সাধক কমলাকান্তের কালনায় জন্ম হলেও তিনি তাঁর মামারবাড়ি গলসির চান্না গ্রামে থাকতেন। সেখানেই তিনি তাঁর সাধনা শুরু করেছিলেন এবং রাজপরিবারের সান্নিধ্যে আসেন। তখন বর্ধমানের রাজা ছিলেন তেজচাঁদ। প্রথমে তেজচাঁদ তাঁকে সাধক হিসাবে মানতে চাননি। কথিত আছে, রাজা তাঁকে বলেছিলেন, অমাবস্যার দিন যদি তিনি তাঁকে চাঁদ দেখাতে পারেন তবেই তিনি সাধক বলে মানবেন। ঘোর অমানিশায় বর্ধমানের আকাশে মহারাজকে পূর্ণিমার চাঁদ দর্শন করিয়েছিলেন এই সাধক।

সেই থেকেই তেজচাঁদ কমলাকান্তকে গুরু হিসাবে মানতেন। কমলাকান্তর সাধনক্ষেত্র হিসাবে পরিচিত বর্ধমানের বোরহাট। এই মন্দিরেই সিদ্ধিলাভ করেছিলেন কালীসাধক কমলাকান্ত। 

মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন কমলাকান্ত। তাঁর ইচ্ছা ছিল, মৃত্যুর পর মায়ের চরণতলে তাঁকে ঠাঁই দেওয়া হয় যেন। মায়ের থেকে তাঁকে যেন কোনওভাবেই আলাদা না করা হয়। সেই ইচ্ছানুসারে, তাঁর সমাধির উপরই প্রতিষ্ঠা করা হয় মায়ের মূর্তি ও মন্দির। কমলাকান্তের কালী ধাতুর তৈরি।

২১৩ বছর ধরে এখানে পুজো হচ্ছে। প্রত্যেক অমাবস্যায় বৈদিক মতে পুজো হলেও, কার্তিক মাসের অমাবস্যায় তন্ত্র মতে পুজো হয়। আগে ছাগ বলি হত। বর্তমানে ছাগ বলি হয় না। ছাঁচি কুমড়ো বলি হয়। মায়ের ভোগের কিছু বৈশিষ্ট্য আছে। 

সাধক কমলাকান্ত কালী মাকে মাগুর মাছের ভোগ খাওয়াতেন। সেই রীতি মেনে আজও মাকে কালীপুজোয় মাগুর মাছের ভোগ দেওয়া হয়ে থাকে। প্রতি আমাবস্যাতেও মাকে মাগুর মাছের ভোগ দেওয়ার রীতি রয়েছে। এছাড়াও ১৩ রকমের ভাজা, পায়েস, ফ্রায়েড রাইস, লুচি, সুজি ও মিষ্টি থাকে।

মন্দিরের ইতিহাস থেকে জানা যায়, ১২১৬ বঙ্গাব্দে সাধক কমলাকান্ত এখানে মায়ের পুজোর প্রচলন করেছিলেন। সেই হিসাবে বর্তমানে অর্থাত ১৪২৮ বঙ্গাব্দে মায়ের ২১৩ তম বর্ষের পুজো হচ্ছে। প্রতি বছর প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে মায়ের মন্দিরে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। কালীপুজোর দিন রাতভর দেবীর আরাধনা হয়। পরদিন অন্নকূট। তৃতীয় দিনে মন্দির প্রাঙ্গনে সাধক কমলাকান্ত দিবস উদযাপন করা হয়ে থাকে। যদিও করোনা অতিমারীতে ভোগ বিতরণ ও কমলাকান্ত দিবস পালন হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget