এক্সপ্লোর

Kalna : ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা, রিপোর্ট তলব কালনার মহকুমাশাসকের

Kalna SDO : বাইরে থেকে বন্ধ দরজা। দরজা খুললেই ভিতরে খুদে পড়ুয়াদের লাফালাফি। অনেকেরই মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ববিধির বালাইও

রাণা দাস, কালনা : ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা। মাস্ক নেই তাদের অনেকের মুখেই। সরকারি নির্দেশিকা অমান্য করে বেসরকারি স্কুল চালানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায়। এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন কালনার মহকুমাশাসক। পড়ুয়াদের কথা ভেবেই পড়ানো হচ্ছিল বলে সাফাই দিয়েছেন প্রধান শিক্ষিকা।

বাইরে থেকে বন্ধ দরজা। দরজা খুললেই ভিতরে খুদে পড়ুয়াদের লাফালাফি। অনেকেরই মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ববিধির বালাইও। এ ছবি দেখলে, কে বলবে, করোনা বলে কিছু আছে ?

করোনা আবহে প্রাথমিক স্কুল খোলার সরকারি সিদ্ধান্ত এখনও হয়নি। কিন্তু, এই পরিস্থিতিতেই সরকারি নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব বর্ধমানের হাট কালনায় বেসরকারি স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পঠনপাঠন চলছে বলে অভিযোগ।

ছোট ক্লাসরুমে অসংখ্য পড়ুয়া। এমনকী আঁচলে মুখ ঢেকে পড়াচ্ছেন খোদ শিক্ষিকা । কিন্তু এমনটা কেন? প্রধান শিক্ষিকার গলায় সাফাইয়ের সুর! স্কুল যাওয়াকে সমর্থন করছেন অভিভাবকরাও।

হাট কালনার ওই স্কুলের প্রধান শিক্ষিকা মঞ্জু চক্রবর্তী বলেন, স্কুল চলছে না। বাচ্চাদের পড়াশোনা বোঝানোর জন্য ডাকা হয়েছে। অনলাইনে পড়া বোঝাতেই হয়েছে। সরকারি নিয়ম জানি। করছি পড়ুয়াদের কথা ভেবেই। অভিভাবকরা সকলেই শিক্ষিত নন। তাই বাচ্চাদের ডেকে পড়াতে হচ্ছে।

বিশ্বনাথ কর্মকার নামে এক অভিভাবক বলেন, সরকারি নিয়ম জানি। স্কুলে না গেলে পড়াশোনা হচ্ছে না, তাই পাঠিয়েছি।

এদিকে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ। তিনি বলেন, সরকারিভাবে নির্দেশিকা নেই। কীভাবে স্কুল খুলল ? এসআই-এর রিপোর্ট চেয়েছি।

পড়াশানো অবশ্যই জরুরি! কিন্তু করোনার হাত থেকে বাঁচতে মুখে মাস্ক ও দূরত্ববিধি মানাটাও সমান জরুরি, বলছেন চিকিৎসকরা।

এদিকে করোনা আবহে স্কুল খুললেও, চালু হয়নি নিচু তলার ক্লাস। তবে শিলিগুড়িতে ধরা পড়ল অন্য ছবি। কমিউনিটি হল ভাড়া করে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন স্কুল শিক্ষকরা। এই ঘটনাকে স্বাগত জানিয়েছে জেলা স্কুল শিক্ষা দফতরও। এই ছবি শিলিগুড়ির নেতাজি GSFP স্কুলের।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget