এক্সপ্লোর

East Burdwan News: বাজ পড়ে পূর্ব বর্ধমানে ১ দিনে মৃত ৩

Lightning Kills Three: বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু মেমারিতে। এক দিনে মারা গেলেন ৩ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের পদ হেমব্রম, আশা সব্বার এবং মালতি সব্বার।

কমলকৃষ্ণ দে: বাজ পড়ে (lightning) মর্মান্তিক মৃত্যু মেমারিতে (east burdwan) । এক দিনে মারা (death) গেলেন ৩ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের পদ হেমব্রম, আশা সব্বার এবং মালতি সব্বার। 

কী ভাবে ঘটল?
প্রশাসন সূত্রে খবর, পদ হেমব্রমের বাড়ি মেমারি ১ নম্বর ব্লকের বড়ল গ্রামে। অন্য দিনের এদিনও স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমেছিলেন তিনি। হঠাতই বাজ পড়ে। গুরুতর জখম হন পদ। বিষয়টি নজরে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একই দিনে মেমারি ২ নম্বর ব্লকের বারোয়ারী গ্রামের বাসিন্দা আশা ও মালতি সব্বারেরও প্রাণ যায় বাজ পড়ে। স্থানীয়রা জানাচ্ছেন, ধান রোয়ার কাজে যাওয়ার সময় বজ্রাহত হন তাঁরা। দুজনকেই দ্রুত উদ্ধার করে পাহাড়হাটি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে।

বাজ পড়ে বাড়ছে মৃত্যুমিছিল...
বাজ পড়ে মৃত্যুর ঘটনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন পূর্ব বর্ধমান প্রশাসন। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১৯ জন বজ্রাহত হয়ে মারা গিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। গত জুনেও বাজ পড়ে গলসিতে দুজনের মৃত্যু হয়েছিল। গলসির ওই ঘটনায় জানা গিয়েছিল, একই গাছের তলায় দাঁড়িয়ে থাকায় দুজনের মৃত্যু হয়। তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি তাঁদের। শুধু জুলাই মাসেই ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর অগস্টের প্রথম দুদিনেই মারা গেলে ৪ জন। জেলা প্রশাসন জানাচ্ছে, গত আর্থিক বছরে বাজ পড়ে ৪৯ জনের প্রাণ গিয়েছিল। উদ্বেগের এই পরিসংখ্যান দেখে বজ্রপাত নিয়ে আরও সচেতনতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে প্রশাসনের তরফে। 

আরও পড়ুন:বিকানের বিল্ডিংয়ে সিআইডি-র তল্লাশিতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ঝাড়খণ্ড-কাণ্ডের অর্থের উৎস কি এখানেই?

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Kharaj Mukherjee: বাংলা সিনেমার শ্যুটিংয়ে গিয়ে নেপালে আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ, আজ ফিরলেন কলকাতায়
ABVP News : যাদবপুরকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ ABVP, উঠল দেশবিরোধীদের চিহ্নিত করার জোরাল দাবি
Dilip Ghosh: ইকো পার্কে রাখী বন্ধনে মেতে উঠলেন দিলীপ ঘোষ, পরিবর্তনের বাংলায় দিলেন বিশেষ বার্তা
আপনার বাবা-মা হওয়ার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে আসুন Femcare Fertility-র সঙ্গে। [Sponsored]
Chok Bhanga 6ta: নেপালের ভয়াবহ বিপর্যয়ে বাড়ছে মৃ্ত্যু! ১০ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম্'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget