এক্সপ্লোর

Memari News : ব্যাঙ্ক লুঠের চেষ্টা রসুলপুরে, ১ সিভিক ভলান্টিয়ার সহ গ্রেফতার ৯ দুষ্কৃতী

Attempt of Bank robbery: দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের জালে এক সিভিক ভলান্টিয়ারও।

কমলকৃষ্ণ দে, মেমারি: যেন অনেকটা সিনেমার মতো। গভীর রাতে ব্যাঙ্ক লুঠ করার চেষ্টা দুষ্কৃতীদের। তবে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভাঙার আগেই দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয়, দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের জালে এক সিভিক ভলান্টিয়ারও। ঘটনাটি ঘটেছে সাহানুই সমবায় ব্যাঙ্কের রসুলপুর শাখায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মেমারির রসুলপুরের সাহানুই সমবায় ব্যাঙ্কে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল। ব্যাঙ্কের শাটার ভেঙে তারা ভিতরে ঢোকে। ব্যাঙ্ক আধিকারিকের মোবাইলে সঙ্গে ব্যাঙ্কে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ থাকায়, মোবাইলের মাধ্যমেই তিনি দুষ্কৃতীদের কার্যকলাপ টের পান। সঙ্গে সঙ্গে তাঁরা গোটা বিষয়টি মেমারি থানার পুলিশকে জানান। মেমারি থানার ওসি দেবাশিস নাগের নেতৃত্বে তৎক্ষণাৎ ব্যাঙ্কের চারপাশ ঘিরে ফেলে পুলিশ। পুলিশকে দেখেই ব্যাঙ্কের নিচে থাকা দুষ্কৃতীদের কয়েকজন পালিয়ে যায়। ব্যাঙ্কের সামনে গেলে দেখা যায় শার্টার অর্ধেকটা খোলা অবস্থায় রয়েছে এবং কয়েকজন দুষ্কৃতী ভল্ট ভাঙার চেষ্টা করছে। পুলিশ তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তাঁদের কথায় কান না দিয়ে ব্যাঙ্ক লুঠ করার কাজ চালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সময়ে অত্যন্ত সাবধানে ভিতরে ঢুকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও একজনকেও পাকড়াও করেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে এক সিভিক ভলান্টিয়ারেরও যোগ থাকার কথা তাঁরা জানতে পেরেছেন। আরও জিজ্ঞাসাবাদ করে ওই সিভিক ভলান্টিয়ার সহ আরও চারজনকে গ্রেফতার রয়েছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ব্যাঙ্ক আধিকারিক পার্থ দে বলেছেন, 'কয়েকদিন আগেই এই এলাকার একটি গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছিল। তারপর থেকেই আমরা আরও সতর্কমূলক ব্যবস্থা নিই। সতর্ক হওয়ার জন্য ব্যাঙ্কে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। রাতবিরেতে ব্যাঙ্কে কোনও অজ্ঞাত ব্যক্তির কার্যকলাপ যদি হয়ে থাকে, তাহলে সে বিষয়ে সঙ্গে সঙ্গে তৎপর হওয়ার জন্য মোবাইলের মাধ্যমেও নজর রাখার ব্যবস্থা নেওয়া হয়। আর এই ব্যবস্থার মাধ্যমেই আজ উপকৃত হলাম। ব্যাঙ্ক ডাকাতি রুখে দেওয়া গেল প্রযুক্তির মাধ্যমেই।'

এ প্রসঙ্গে পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে সিভিক ভলান্টিয়ারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget