এক্সপ্লোর

Purba Bardhaman News: রেললাইনে ধস, ট্রেন চলাচল ব্যাহত

Katwa: পূর্ব বর্ধমানের কাটোয়া ও দাঁহাটের মধ্যবর্তী অঞ্চল পাতাইহাট বেলতলায় কয়েকদিন ধরেই রেলের আন্ডারপাস তৈরির কাজ চলছিল। গত মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে সেখানকার মাটি নরম গিয়ে এদিন ধস নামে।

রাণা দাস, পূর্ব বর্ধমান: রেললাইলে ধস নামার জেরে ব্যাহক হল ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা ৯টায় 'কশান' দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ঘটনাটি ঘটেছে কাটোয়া -  ব্যান্ডেল - হাওড়া রেললাইনে। ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি পরিদর্শন করেছেন রেলের আধিকারিকরা। জানা গিয়েছে, ধস (Landslide) সারাইয়ের কাজ চলছে জোর কদমে।

রেললাইনে ধস-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়া (Katwa) ও দাঁহাটের মধ্যবর্তী অঞ্চল পাতাইহাট বেলতলায় কয়েকদিন ধরেই রেলের আন্ডারপাস তৈরির কাজ চলছিল। গত মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে সেখানকার মাটি নরম হয়ে যায়। আপ লাইনের পাশে নরম মাটিতে এদিন ধস নামে। মাটি ধসে গিয়ে রেললাইনে বিপত্তি দেখা দেয়। কাজের সময় সেই ধস রেলের পি ডব্লিউ আইয়ের কর্মীদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কাটোয়া রেলের আধিকারিকদের তাঁরা খবর দেন। আর তারপরই সেই এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। জানা গিয়েছে, ঘটনাস্থসে রেলের আধিকারিকরা আসেন। রেল লাইনের পাশে মাটির বস্তা দেওয়ার কাজ চলছে জোরকদমে। ধসের জায়গাতেও মাটির বস্তা দেওয়ার কাজ চলছে। এর ফলে কাটোয়া - ব্য়ান্ডেল - হাওড়া রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। এদিন প্রায় এক ঘণ্টা এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। বেলা ৯টার পর এই লাইনে ট্রেন চলাচল শুরু হয় বলে জানা গিয়েছে। রেলের আধিকারিক মুকেশ কুমার এই প্রসঙ্গে বলেন, 'ধস নামার খবর পেতেই পি ডব্লু আই ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এখন কশান দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে।'

আরও পড়ুন - SBSTC: যাত্রী সুরক্ষায় গাফিলতির অভিযোগ, বর্ধমানে এসবিএসটিসি-র বিরুদ্ধে বিক্ষোভ যুব কংগ্রেসের

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে বিদ্যাধরী খালের সেতুর কাছে রেললাইনে ধস নামে। এর আগে ফের মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস নেমেছিল কিছুদিন আগে।  প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে রেললাইনে ধস নামে। আজিমগঞ্জ-ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল যার জন্য়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা। ঘুরপথে চালানো হচ্ছিল ট্রেন। গত ৩০ জুলাই, এই এলাকায় রেললাইনে ধস নেমেছিল। দ্রুত রেললাইনের মেরামতির কাজ  দ্রুত শুরু হবে বলে আশ্বাস মিলেছে রেল কর্তৃপক্ষের তরফে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate Row in Bengal | পঞ্চায়েত প্রধান, পুরপ্রধানদের রেজিস্ট্রারের ভূমিকা বাতিল, পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী
NEET Protest in Kolkata | ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন,
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata | দিল্লির বিক্ষোভের আঁচ শহর কলকাতাতেও, তারপরই ধুন্ধুমার ধর্মতলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget