এক্সপ্লোর

Purba Bardhaman: আইনবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সরকারী রেশন সামগ্রী মজুত, গ্রেফতার ১

East Burdwan: ধৃত শেখ সালামের তিনটি গোডাউন থেকে ৮৬ বস্তা চাল, ৫৬ বস্তা গম, ৫০ কেজি ওজনের ১১৫ প্যাকেট আটা, ১ কেজি ওজনের ১৭১৯ প্যাকেট আটা এবং ৩৪২৫টি খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আইন বহির্ভূতভাবে সরকারী রেশন সামগ্রী মজুত করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার থানার কুবাজপুরে। ধৃত ব্যক্তির নাম শেখ সালাম। অভিযুক্তের বাড়ি ভাতার থানারই বিজয়পুর গ্রামে।

বিপুল পরিমাণ সরকারী রেশন মজুত-

জানা গিয়েছে, সরকারী রেশন সামগ্রী আইন বহির্ভূতভাবে মজুত করা হচ্ছিল এমন খবর আসে ভাতার থানার পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে ভাতারের কুবাজপুর মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ধৃত শেখ সালামের তিনটি গোডাউন থেকে ৮৬ বস্তা চাল, ৫৬ বস্তা গম, ৫০ কেজি ওজনের ১১৫ প্যাকেট আটা, ১ কেজি ওজনের ১৭১৯ প্যাকেট আটা এবং ৩৪২৫টি খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে। পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভাতার থানার পক্ষ থেকে ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। কেন এই বিপুল পরিমাণে রেশন সামগ্রী মজুত করা হচ্ছিল, সে সম্পর্কে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে এই পরিমাণ রেশন সামগ্রী ধৃত ব্যক্তি পেয়েছে, তার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন - Burdwan: শক্তিগড়ে মিষ্টিহাব প্রকল্প নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর

অন্যদিকে, পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে শনিবার ৫৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার দেওয়া যায়নি, দাবি শিক্ষিকাদের। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৬ বছর বয়স পর্যন্ত শিশু ও  অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া মহিলাদের খাবার দেওয়া হয়। কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার দেওয়া হয়নি। এতে সমস্যায় পড়েছেন অন্তঃসত্ত্বা ও শিশুরা। এদিন খাবারের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েও ফিরে আসতে হয়। দেখা যায় কেন্দ্রে নোটিস টাঙানো রয়েছে যেখানে লেখা খাবার দেওয়া হবে না। জামালপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের দাবি, গত দু’মাস ধরে তাঁরা খাবারের টাকা পাচ্ছেন না। ফলে কিনতে পারছেন না সবজি, ডিম, রান্নার জ্বালানি। এতদিন ধার করে বা নিজেদের বেতন থেকে খরচ চালিয়েছেন। আর পারছেন না। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget