এক্সপ্লোর

Kalna News: কলেজে রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন ঘিরে ধুন্ধুমার, মাথা ফাটল TMCP সমর্থকের

East Burdwan Chaos: টিএমসিপি-র অভিযোগ, বহিরাগতদের নিয়ে হামলা করেছে তৃণমূল বিধায়কের অনুগামীরা। কলেজের অনুষ্ঠানে তাদের ডাকা হয়নি বলেও অভিযোগ করেছে তাঁদের।

পূর্ব বর্ধমান: কালনা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন ঘিরে ধুন্ধুমার। কলেজের মধ্যেই বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। মাথা ফাটল এক তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের। টিএমসিপি-র অভিযোগ, বহিরাগতদের নিয়ে হামলা করেছে তৃণমূল বিধায়কের অনুগামীরা। কলেজের অনুষ্ঠানে তাদের ডাকা হয়নি বলেও অভিযোগ করেছে তাঁদের। তৃণমূল বিধায়কের পথ আটকে গো-ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপি-র অসন্তোষের মুখে কলেজ ছাড়লেন বিধায়ক দেবপ্রসাদ বাগ।

[insta]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

উপলক্ষ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন! আর সেই অনুষ্ঠান ঘিরেই হিংসার সাক্ষী হল পূর্ব বর্ধমানের কালনা কলেজ। সংঘর্ষে জড়াল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। তৃণমূল বিধায়ককে কলেজের অনুষ্ঠানকক্ষে ঢুকতে দিল না তৃণমূল ছাত্র পরিষদই। রীতিমতো লাঠিসোটা নিয়ে চলল মারপিট!

ঝরল রক্ত। অনুষ্ঠান চলাকালীন টেবিল চাপড়ে চলল প্রতিবাদ। এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়কের পথ আটকে স্লোগান দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই। শেষ অবধি বিরক্ত হয়ে কলেজ ছাড়েন তৃণমূল বিধায়ক। শুক্রবার কালনা কলেজে রবীন্দ্রনাথের এই মূর্তি উন্মোচন করেন মহকুমাশাসক। আমন্ত্রিত ছিলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ এবং পুরসভার চেয়ারম্যান-তৃণমূল নেতা আনন্দ দত্ত। 

কলেজের ছাত্র সংসদ টিএমসিপি-র দখলে রয়েছে। তারপরও বাংলা ও বিএড বিভাগের এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ না জানানোর অভিযোগে, বিক্ষোভ দেখাছিলেন টিএমসিপি-র কয়েকজন সদস্য। এরপর তৃণমূল বিধায়ক পৌঁছতেই ওঠে স্লোগান!!

অনুষ্ঠানে না ঢুকতে পেরে ফিরে যান ক্ষুব্ধ বিধায়ক। তৃণমূল বিধায়ক কলেজে উপস্থিত থাকা অবস্থাতেই, সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। সূত্রের খবর, কলেজের টিএমসিপি সদস্যদের সঙ্গে মারপিট হয় তৃণমূল বিধায়কের অনুগামীদের। 

পূর্ব বর্ধমানের টিএমসিপির শেখ নইম আলির কথায়, বিধায়ক লোক দিয়ে আমাদের মারধর করাবে, এটা আমরা ভাবতে পারিনি। এমএলএ টিএমসিপি-র মধ্যে গ্রুপ তৈরি করছে। বাইরে থেকে ছেলেদের নিয়ে এসেছিলেন, এটা তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব।

কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের কথায়, আমি দলকে জানিয়েছে, এটা দলীয় কর্মসূচি ছিল না, যে বাইরে থেকে দলকে নিয়ে যাব। দলের নাম ভাঙিয়ে আমাকে স্লোগান দেওয়া হয়েছে। এরা দলের প্রকৃত কর্মী হলে, এটা করতে পারত না। যারা যেচে নিমন্ত্রণ পেতে ঘর দখল করে, তাঁরা তৃণমূলের কর্মী হতে পারে না।

অন্যদিকে যে আমন্ত্রণ পাওয়া নিয়ে এত গন্ডগোল, সেই প্রসঙ্গে কলেজ অধ্যক্ষের বক্তব্য, জায়গার অভাবেই সবাইকে আমন্ত্রণ জানানো যায়নি। আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই, যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।

যার মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার ঘটে গেল কালনা কলেজে, কথাগুলি লিখে গেছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা কী সেই প্রকৃত শিক্ষা পেয়েছি? প্রশ্ন তুলে দিল কালনা কলেজের ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget