এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি এক পয়সাও নিই না, অন্য কেউ নিলে কেন ছাড় পাবে'? দুর্নীতিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee LIVE: মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, পুলিশ-প্রশাসনের একাংশও টাকা খাচ্ছে, যার দায় তৃণমূল নেতাদের ঘাড়ে পড়ছে। 

কলকাতা: নিত্যদিনের শাক-সবজির দামও আকাশছোঁয়া। ফড়েদের রাজত্ব রুখতে বাজারে হানা দিচ্ছে রাজ্যের টাস্ক ফোর্সও। তার পরও সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাচ্ছেন না। সেই নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ-প্রশাসনের একাংশকেও কাঠগড়ায় তুললেন তিনি। জানালেন, পুলিশ-প্রশাসনের একাংশও টাকা খাচ্ছে, যার দায় তৃণমূল নেতাদের ঘাড়ে পড়ছে। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্নের সভাঘরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্নাদের নিয়ে বৈঠক করেন মমতা। সরাসরি সেই বৈঠক সম্প্রচারিত হয়। আর সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা। তাঁর সাফ বার্তা, "আমি একটা পয়সাও নিই না। তাহলে অন্য কেউ নিলে কেন ছাড় পাবে?" (Kolkata News)

আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে এর আগে ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিয়েছিলেন মমতা। রাজ্যের চাহিদা মিটিয়ে তবেই যেন বাইরে আলু পাঠানো হয়, জানিয়েছিলেন। কিন্তু তার পরও আলুর মূল্যবৃদ্ধি রোখা যায়নি। এদিন মমতা অভিযোগ করেন, রাজ্যে আলু-পেঁয়াজের দাম বাড়িয়ে বাইরে পাঠানো হচ্ছে। নিজের রাজ্যের লোকজন আলু-পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন, অথচ বাইরের রাজ্যে আলু পাঠিয়ে মুনাফা করছেন ব্যবসায়ীরা। 

এদিন মমতা বলেন, "বাংলা শস্য-শ্যামলা রাজ্য। আমরা আলু, ধান চাষ করি। আমরা অনেক দাম দিয়ে কেন্দ্রের কাছ থেকে বীজ কিনে আনি। আর সেই আলু বাইরে চলে যাচ্ছে! বলেছিলাম, আমাদের প্রয়োজন মিটিয়ে, তবেই বাইরে আলু পাঠানো যাবে। নতুন আলু না ওঠা পর্যন্ত বাইরে যাবে না বলেছিলাম, এখন দেখছি রফতানি পর্যন্ত করছে। কেন জানানো হল না আমাকে? নিজের রাজ্যে দাম বাড়াবেন আপনারা, আর আমি কৃষকদের বিমা করে দেব, দু'টো একসঙ্গে চলতে পারে না। স্টক দেখাতে হবে আমাকে। " এদিন কৃষি এবং কৃষিজাত পণ্যের মার্কেটিং বিভাগের দায়িত্বেও রদবদল করেন মমতা। বেচারাম মান্নাকে কৃষিজাত পণ্য মার্কেটিং বিভাগের চেয়ারম্যান করেন। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানোর পাশাপাশি, সময়ে সময়ে তাঁকে রিপোর্ট দেওয়ার কথাও বলেন মমতা। 

আর এর পরই পুলিশের ভূমিকায় সরব হন মমতা। ডিজি-র উদ্দেশে বলেন, "কিছু বিষয়ে এখনই পদক্ষেপ কর। তুমি হয়ত চেষ্টা করছো, কিন্তু লোকাল পুলিশ করছে না। রাজীনীতিকদের বেশি বদনাম হয়। ৫ টাকা খেলে ৫০০ বলা হয়, চোর বলা হয়। রাজনীতিকরা কিন্তু টাকা খাওয়ার আগে দশ বার ভাবেন, তাঁদের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু কিছু নীচু স্তরের অফিসার, কর্মী, যাঁরা এই সরকারকে ভালবাসেন না, তোমার পুলিশের কিছু লোকও টাকা খাচ্ছে। বালিচুরি থেকে কয়লা চুরি, সিমেন্ট চুরি...বলেছিলাম বালি, পাথর খাদানের টেন্ডার করতে। পাথর ভেঙে বিক্রি করতে বলেছিলাম। কেন করছে না ভূমি দফতর? বেআইনি খনি আটকাও।"

মমতাকে আজ বলতে শোনা যায়, "সিআইএসএফ টাকা খেলেও, আমাদের ধরার অধিকার আছে। কারণ চুরি হলে বলবে তৃণমূল করছে। চুরি করে সিআইএসএফ, পুলিশের একাংশ। এটা আমি সহ্য করব না। কোনও রাজনৈতিক দলের লোক টাকা খেলেও কলার চেপে ধরো। আইনের প্যাঁচে ধরো, জেলে পাওঠাও। আমার এক পয়সাও দরকার নেই। বার বার বলি, দলের নির্বাচনের জন্য দরকারে লোকের সামনে আঁচল পেতে টাকা নেব। বলতে পারবে না, আজ পর্যন্ত সরকারি কাজে বা কারও থেকে এক পয়সাও কোনও কারণে নিয়েছি। তাহলে অন্য কেউ নিলে কেন ছাড়বে? সকলের জন্য একই আইন, সমান ভাবে প্রযোজ্য।"

মমতা জানান, কারও ক্ষেত্রে কোনও ছাড় চলবে না। যদি কেউই ভেবে থাকেন, কাউকে ম্যানেজ করবেন, তোলাবাজি চালাবেন, তাঁদের কেউ বাঁচাবেন না। তিনি তো বাঁচাবেনই না। কোথাও না কোথাও থেকে তাঁর কাছে খবর পৌঁছবেই। 

সেরা শিরোনাম

Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget