এক্সপ্লোর

Purba Burdwan: দীর্ঘ পরিকল্পনা করেই মাকে খুন, স্ত্রী-র বয়ানেই ফাঁস স্বামীর কীর্তি

সম্প্রতি বনিবনা না হওয়ায়, সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সইদুলের স্ত্রী। তিনিই ফাঁস করেন স্বামীর কীর্তি। 

পূর্ব বর্ধমান: পরিকল্পনা করেই মাকে খুন করেছিল ছেলে। আগেই খুঁড়ে রেখেছিল ঘরের মেঝে। সেখানেই ২ বছর আগে মাকে পুঁতে রাখে বর্ধমানের হটু দেওয়ানের বাসিন্দা সইদুল ইসলাম ওরফে নয়ন। মায়ের খুনে অভিযুক্ত সেই ছেলেকে নিয়ে এবার তল্লাশি শুরু করল পুলিশ। বর্ধমানের হটু দেওয়ানে ছেলের ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল খুলি ও হাড়। মিলল খুনে ব্যবহৃত মুগুর।  খুনের কথা ছেলে কবুল করার পর, আজ ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ঘরের মেঝে খুঁড়ে মায়ের দেহ উদ্ধারের কাজ শুরু হয়। খুনের ঘটনার পুনর্নির্মাণও করাবে পুলিশ। সম্প্রতি বনিবনা না হওয়ায়, সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সইদুলের স্ত্রী। তিনিই ফাঁস করেন স্বামীর কীর্তি। 

মায়ের ঘন ঘন বেড়াতে যাওয়া পছন্দ ছিল না। সেই কারণে মা-কে খুনের পর ঘরের মেঝেতে পুঁতে রেখে দুই বছর সেই ঘরেই বসবাস করছিল 'গুণধর' ছেলে। এই অভিযোগে গতকাল অভিযুক্ত ছোট ছেলেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশি জেরায় সে খুনের কথা স্বীকার করেছে। ধৃতের নাম নয়ন আলি শেখ। মৃতার নাম সুকরানা বিবি(৫৮)। অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ধমান থানার পুলিশ খুনের মামলায় তদন্ত শুরু করেছে। বর্ধমান থানার হটুদেওয়ান পীরতলা ক্যানেলপাড় এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ দিকে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের জন্য বর্ধমান আদালতের দ্বারস্থ পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, সুকরানা বিবি তাঁর ছোট ছেলে শেখ নয়ন আলির সঙ্গে থাকতেন। সুকরানা বিবি খুব বেড়াতে ভালোবাসতেন। মাঝেমধ্যেই তিনি বেড়াতে বেরিয়ে পড়তেন। হঠাৎই ২০১৯ সালের ১০ জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে যান সুকরানা বিবি। খোঁজ না পেয়ে ২২ ফেব্রুয়ারি সুকরানার বড় ছেলে শেখ কিসমত আলি বর্ধমান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের বেড়াতে যাওয়া পছন্দ ছিল না অভিযুক্ত ছেলের। বারবার নিষেধ করা সত্ত্বেও মা তা শোনেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget