Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
রবিবার সন্ধ্যায় শারদোৎসবের সূচনা হল সন্তোষ মিত্র স্কোয়ারে। সাড়ম্বরে হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ সহ অনেকে। খুঁটি পুজোর পাশাপাশি, ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় থিমের। শ্রাবণের সন্ধ্যায় হল শারদ-সূচনা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার পা দিল ৯১ তম বছরে। রবিবার হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়। তিনি এই পুজো কমিটির সহ সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন, পুজো কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক সজল ঘোষ, বিজেপি নেতা সন্তোষ পাঠক, বিজেপি নেত্রী কেয়া ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ অনেকে। এবারের থিম, 'সনাতন চেতনায় বন্দেমাতরম'।এদিন থিমের ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মৃৎশিল্পী মিন্টু পাল এবং মণ্ডপ শিল্পী শিবশঙ্কর পাল।






















