এক্সপ্লোর

Fake Chalan : জাল চালানে বালি পাচারের অভিযোগ ! ৪ পাণ্ডা গ্রেফতার খণ্ডঘোষে

Sand Trafficking : চালানের QR কোড থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট ! বালিপাচারের জন্য জাল নথি তৈরি করতে কসুর করেনি পাচারকারীরা

কমলকৃষ্ণ দে, খণ্ডঘোষ : জাল চালানে (Fake Chalan) বালি পাচারের অভিযোগ। আন্তঃজেলা বালিপাচার চক্রের পর্দাফাঁস করে ৪ পাণ্ডাকে গ্রেফতার করল খণ্ডঘোষ (Khandaghosh) থানার পুলিশ ! ধৃতদের থেকে ৪টি মোবাইল, বেশ কিছু বালির ভুয়ো চালান বাজেয়াপ্ত করা হয়েছে।

চালানের QR কোড থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট ! বালিপাচারের জন্য জাল নথি তৈরি করতে কসুর করেনি পাচারকারীরা। কিন্তু এত কিছুর পরও হল না শেষরক্ষা ! আন্তঃজেলা বালিপাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ ! বালি চুরি চক্রের ৪ পাণ্ডাকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ ! ধৃতদের থেকে ৪টি মোবাইল, বেশ কিছু ভুয়ো বালির চালান বাজেয়াপ্ত করা হয়েছে।

কিন্তু জাল চালান বানিয়ে কীভাবে চলছিল এই বালিপাচার ?

সাধারণত বালির চালান সঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য, চালানের মধ্যে একটি QR কোড থাকে। এই কোড স্ক্যান করলেই, সরাসরি সরকারি ওয়েবসাইট www.mdtcl.wb.gov.in এর পেজ খুলে যায়। সেখান থেকেই চালানটি সঠিক কি না, তা যাচাই করে নেওয়া হয়। আর এখানেই করা হত জালিয়াতি ! পুলিশের দাবি, মূলত দুটি উপায়ে জাল করা হত বালিপাচারের চালান !

পুলিশের দাবি, প্রশাসন ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের চোখে ধূলো দিতে সরকারি ওয়েবসাইটের আদলে প্রতারকরা www.mdtcl.wb-gev.in নামের একটি জাল ওয়েবসাইট তৈরি করে তারপর ভুয়ো চালান তৈরি করে তাতে জাল QR কোড তৈরি করা হত। জাল QR কোডের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয় ভুয়ো সরকারি ওয়েবসাইট। যাতে চালান পরীক্ষার সময় সহজেই আধিকারিকদের চোখে ধুলো দেওয়া যায় ! এ তো গেল, একটি উপায় !

জাল চালান তৈরি করতে আরও একটি উপায় অবলম্বন তৈরি করেছিল প্রতারকরা। পুলিশের দাবি, এক্ষেত্রে একটি আসল চালানকে স্ক্যান করে, তাতে তারিখ, গাড়ির নম্বর-সহ অন্যান্য তথ্য বদলে দেওয়া হত। বদলে দেওয়া হত, আসল চালানে থাকা QR কোড। পুলিশের দাবি, এভাবেই সরকারের কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি করে চলছিল বালিপাচার !

গোপনসূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের খেজুরহাটি থেকে লায়েক আজহারউদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জেরা করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা মনে করছেন, এর নেপথ্যে শুধু পূর্ব বর্ধমানেই নয়, আন্তঃজেলা চক্র কাজ করছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

আরও পড়ুন ; রাতের অন্ধকারে ম্যরাথন তল্লাশি খড়গপুরে, কংসাবতী নদী থেকে বাজেয়াপ্ত ৯টি বালি তোলার যন্ত্র

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget