এক্সপ্লোর

Paschim Medinipore : রাতের অন্ধকারে ম্যরাথন তল্লাশি খড়গপুরে, কংসাবতী নদী থেকে বাজেয়াপ্ত ৯টি বালি তোলার যন্ত্র

Illegal Sand Mining : বেআইনি বালি খাদানের বিরুদ্ধে অভিযান চলবে, জানালেন জেলাশাসক।

সৌমেন চক্রবর্তী ও বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : বেআইনি বালি খাদানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) খড়গপুরে ম্যারাথন তল্লাশি অভিযান জেলা প্রশাসনের। কংসাবতী নদী থেকে বাজেয়াপ্ত ৯টি বালি তোলার যন্ত্র। বেআইনি বালি খাদানের বিরুদ্ধে অভিযান চলবে, জানালেন জেলাশাসক। পুলিশ-তৃণমূল আঁতাঁতেই বালি পাচার, বলে অভিযোগ বিজেপির। বালি পাচার রুখতে সক্রিয় প্রশাসন, দাবি তৃণমূলের।

রাতের অন্ধকারে অভিযান - অন্ধকারে নদীর বুক ফুঁড়ে ছুটছে স্পিড বোট। জোরাল আলো নিয়ে চলছে তল্লাশি। নদীর পাড় ঘেঁষে দেখা মিলল বালি তোলার যন্ত্রের। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এভাবেই বেআইনি বালি খাদানে ম্যারাথন অভিযান চালাল জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর, দিনের পর দিন কংসাবতী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছিল বালি। ট্রাকে করে অবাধে সেই বালি পাচার চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাত থেকে দফায় দফায় খড়গপুরের জিনশহর এলাকায় অভিযান চালানো হয়। বালি মাফিয়ার নাগাল না মিললেও, কংসাবতী নদীর ধার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বালি তোলার যন্ত্র। নদীর চরে পুঁতে রেখে নজর এড়ানোর চেষ্টা করা হলেও প্রশাসনের নজরদারিতে তা ধরা পড়ে যায়।

জারি থাকবে অভিযান - পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েষা রানি বলেছেন, 'এলাকাবাসীর তরফে অভিযোগ পেয়ে সোমবার রাত থেকে দফায় দফায় খড়গপুরের জিনশহর এলাকায় অভিযান চালানো হয়। স্পিড বোট নিয়ে তল্লাশি চালিয়ে কংসাবতী নদী থেকে ৫টি বালি তোলার যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ বালি খাদান বন্ধের জন্য নির্দেশ আছে।' এই ঘটনায় অজ্ঞাতপরিচয় বালি পাচারকারীদের বিরুদ্ধে খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছেন খড়গপুর ১ নম্বর ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক।

রাজনৈতিক চাপানউতোর - এই ঘটনায় আবার শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির  সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, 'পুলিশ বালি গাড়ি থেকে টাকা তুলে সরকারকে দিচ্ছে। লোক দেখাতে এই রেড চলছে।' পাল্টা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেছেন, 'অভিযোগ ভিত্তিহীন। সরকার বালি খাদানের বিরুদ্ধে বলেই প্রশাসন অভিযান চালাচ্ছে। '

প্রসঙ্গত, মাস কয়েক আগে মালদার ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলছে ভাঙন প্রতিরোধের কাজ চলার এক ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন- এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত? শুরু তদন্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget