এক্সপ্লোর

Purba Medinipore: কাঁথিতে ভরদুপুরে স্কুলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, গ্রেফতার অভিযুক্ত

Contai News Update: অভিযুক্ত পুলিশকর্মী বাপ্পাদিত্য রায় মারিশদা থানায় কর্মরত। অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করে রাখা হয়েছে এসডিপিও-র অফিসে। পুলিশ সূত্রে খবর, দাম্পত্য অশান্তির কারণে খুন। 

ঋত্বিক প্রধান, কাঁথি: কাঁথিতে (Contai) ভরদুপুরে স্কুলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর। এসডিপিও অফিসের ঢিল ছোড়া দূরত্বে পুলিশকর্মীর হাতেই খুন স্ত্রী। মেয়েকে স্কুলে দিতে এসে পুলিশকর্মী স্বামীর হাতে খুন। দিনেদুপুরে খুনের ঘটনায় কাঁথিতে উত্তেজনা। অভিযুক্ত পুলিশকর্মী বাপ্পাদিত্য রায় মারিশদা থানায় কর্মরত। অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করে রাখা হয়েছে এসডিপিও-র (SDPO) অফিসে। পুলিশ সূত্রে খবর, দাম্পত্য অশান্তির কারণে খুন। 

স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর: ঘটনাস্থলের উল্টো দিকেই রয়েছে একটি স্কুল। নিহতের মেয়ে ওই স্কুলের ছাত্রী। এদিন পরীক্ষা থাকায় মেয়েকে স্কুলে নিয়ে আসেন ওই মহিলা। পারিবারিক কারণে বহুদিন ধরেই স্বামীর সঙ্গে সমস্যা চলছিল। বিবাদ মেটাতে একাধিকবার মিটিং হলেও ফলপ্রসূ হয়নি। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হত বলে দাবি স্থানীয়দের। সেই কারণেই দুজন আলাদা থাকতেন। এদিন ঘটনাস্থলে দুজনের কথা কাটাকাটি হয়। আচমকাই ছুরি নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় ওই পুলিশকর্মী। পরপর কোপ মারতে থাকে অভিযুক্ত। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই মহিলা। কাছেই রয়েছে SDPO অফিস। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশকর্মীরা। অভিযুক্তকে আটক করা হয়েছে। 

মৃতার নাম বর্ণালী রায়।- তাঁর বাড়ি কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের মনোহরচকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেয়েকে স্কুলে ছাড়ার পর, উল্টোদিকে SDPO’র বাংলোর সামনের এই রাস্তায় দাঁড়িয়েছিলেন মহিলা। সেই সময় সেখানে আসেন তাঁর স্বামী মারিশদা থানার কনস্টেবল বাপ্পাদিত্য রায়। প্রথমে দু’জনের মধ্যে বচসা হয়। বুকে ও পেটে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় SDPO’র বাংলো চত্বরে ঢুকে পড়েন মহিলা। চিৎকার শুনে সেখানে কর্মরত পুলিশকর্মীরা চলে আসেন। মহিলাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎকরা মৃত বলে ঘোষণা করেন।

অটো উল্টে মৃত্যু এক, আহত তিন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায়। গতকাল রাতে ক্যাটারিংয়ের কাজ শেষ করে মাল বোঝাই অটো ফিরছিল। অটোর চালকসহ ৭ জন বাড়ি ফেরার পথে চৌরঙ্গী এলাকায় হঠাৎ করে একটি কুকুর গাড়ির সামনে এসে যায়। অটোচালক সেই কুকুরকে বাঁচাতে গিয়ে অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। অটো থেকে পড়ে গিয়ে চারজন আহত হয়। খড়গপুর মহাকুমা হাসপাতালে তাদের নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

আরও পড়ুন: Suvendu Adhikari: বীরবাহা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের ,শুভেন্দুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget