এক্সপ্লোর

Purba Medinipur: 'বিরোধীদের একটা আসনও না', তৃণমূল বিধায়কের বক্তব্য়ে বিতর্ক

Purba Medinipur Update: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে ফের বিরোধীশূন্যের ডাক। ডোমজুড়ের কল্যাণ ঘোষের পর এবার বিরোধীশূন্য করার ডাক মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের বিরোধীশূন্য করার ডাক। আবার অভিযোগের তির তৃণমূল (TMC) বিধায়কের দিকে। বিরোধীদের একটা আসন ছাড়া হবে না। তার জন্য যা যা করতে হয় তাই করতে হবে। এভাবেই এবার পঞ্চায়েত ভোট বিরোধীশূন্য করার ডাক দিলেন মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। বিরোধীদের দাবি হুমকি দিয়েছেন বিধায়ক। যদিও তা মানতে নারাজ তৃণমূল বিধায়ক।  কর্মীদের ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে, সাফাই বিধায়কের। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে ফের বিরোধীশূন্যের ডাক। ডোমজুড়ের কল্যাণ ঘোষের পর এবার বিরোধীশূন্য করার ডাক মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর। 

কী বলেছেন বিধায়ক:
মহিষাদলের তৃণমূল বিধায়ক (TMC MLA) তিলক চক্রবর্তী বলেন, 'আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইটামগরা দুই অঞ্চলের একটা বিরোধীদেরকে একটা আসন ছাড়ব না। তার জন্য যা যা করতে হয় তাই করব।' রবিবার মহিষাদলে নিজের অফিসে, ইটামগরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। সেখানেই আগামী পঞ্চায়েত ভোট বিরোধীশূন্যের ডাক দেন তিনি। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করেন তিলক চক্রবর্তী। তবে বিতর্ক শুরু হতেই ভিডিওটি ডিলিট করে দেন তিনি। তাতেও বিতর্ক থামেনি। মহিষাদলের তৃণমূল বিধায়ক অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, কর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি ওই বার্তা দিয়েছেন। তিলক চক্রবর্তী বলেন, 'ইটামগরা কর্মীদের নিয়ে বসেছিলাম, কাজের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, যাতে সেটা মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সেটাই তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বলেছি, ওখানে বিরোধীদের সিট একটাই ছিল, সেটা আমাদের সাংগঠনিক ভুলের জন্যই ছিল।'

বিরোধীদের কটাক্ষ:
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির (BJP) সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূলের এই স্বপ্ন কখনও সফল হবে না, ইটামগরা দুই পঞ্চায়েতে সাফ হয়ে যাবে। সাধারণ মানুষ জবাব দেবে।' পূর্ব মেদিনীপুরের সিপিএমের (CPIM) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শান্তনু দাসও বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এরাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের  প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। ফলে এবার পঞ্চায়েত ভোটের একবছর আগে, তৃণমূল নেতাদের বিরোধী-শূন্য ডাক ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: স্কুলের মাঠে আসর, হাজতে হুঁশ ফিরল মদ্যপ শিক্ষকের

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget