এক্সপ্লোর

Kali Puja 2025: অন্ধ পেয়েছিলেন দৃষ্টি, বাড়ি ফেরে হারিয়ে যাওয়া সন্তান! বাসাবাড়ীর কালীমায়ের কাছে পূর্ণ হয় মনস্কামনা, বিশ্বাস!

কথিত আছে, বাসাবাড়ির দক্ষিণাকালী মায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। এখানে মায়ের কাছে বলির মানত করে অন্ধ তার দৃষ্টি ফিরে পেয়েছেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এগরার আকলাবাদ গ্রামে ২৫০ বছরেরও বেশি প্রাচীন বাসাবাড়ি কালীপুজো অনুষ্ঠিত হয়।
  • জমিদার রাম-গোবিন্দ বসু এই পূজার প্রবর্তন করেন, যা আজও ঐতিহ্য বহন করে।
  • লোকবিশ্বাস, দেবীর কাছে মানত করলে অন্ধত্ব দূর হয়, ফিরে আসে বাকশক্তি
  • প্রাচীন রীতিনীতি মেনে এখনও দেবীর কাছে পাঁঠা বলির প্রথা প্রচলিত আছে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: এগরা থানার আকলাবাদ এলাকায় ২৫০ বছরেরও বেশি প্রাচীন 'বাসাবাড়ি’ কালীপুজোয় রয়েছে নানা মাহাত্ম্য। রয়েছে নানা জনশ্রুতি। পুজোয় নানা নিয়মকানুন মেনে চলা হয়। অন্যান্য সর্বজনীন পুজোর ভিড়ে বাসাবাড়ির পুজো বহুকাল ধরে একটি সম্পূর্ণ আলাদা ঐতিহ্য বহন করে আসছে। পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন আয়োজক বসু চৌধুরী পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা। বাসাবাড়ির পুজোকে ঘিরে তাঁদের মধ্যে আবেগ রয়েছে যথেষ্ট। এই আবেগকে সঙ্গী করেই নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হয়ে আসছে। 

বসু চৌধুরী পরিবারের সদস্য তুষার কান্তি বসু চৌধুরী তিনি জানা যায়, পিংলা থানার গোবর্ধনপুর গ্রামের জমিদার “রাম-গোবিন্দ বসু এই পূজার প্রবর্তন করেন। রাম-গোবিন্দ বসু ও তাঁর বংশধরগণ মেদিনীপুর জেলার পিংলা, পাঁশকুড়া ও সবং থানার অন্তর্গত কালীদান, মুরারিচক, উচিৎপুর, পেরুয়া, পিংলা, মুকসদপুর, মঙ্গলপুর, গোবর্দ্ধনপুর ইত্যাদি মৌজার জমিদারী লাভ করার পর তৎকালীন উড়িষ্যা রাজ্যের অন্তর্গত এগরা থানার আলাবাদ, কশবা এগরা, গোপালচক, হাসিমপুর, পুরুষোত্তমপুর, মহেশপুর, দামোদরবাড়, কৈঁথোড়, সহ ১৬টি মৌজা জমিদারি ইংরেজ সরকারের নিকট হতে লাভ করেন।

রাম গোবিন্দ বসু পিংলা থানার গোবর্ধনপুরে বসবাস করলেও এগরা থানার জমিদারী দেখাশুনা, তত্ত্বাবধান, খাজনা আদায় করতে তাঁরা আকলাবাদ গ্রামে একটি অস্থায়ী বাসা বা গৃহ নির্মাণ করে বছরের কয়েক মাস বসবাস করতেন। তারপর গোবর্ধনপুরে চলে যেতেন। সেই থেকে ঐ জায়গার নাম হয় "বাসাবাড়ী"।

তৎকালীন ইংরেজ সরকারের কাছ থেকে রামগোবিন্দ বসু, “চৌধুরী” পদবী লাভ করেন। একসময় এই এগরা এলাকা বঙ্গোপসাগরে তীরবর্তী এলাকা ছিল। সেই সময় এই আঁকলাবাদ এলাকায় ডাকাতরা মশাল জ্বালিয়ে কালীপুজো করত। কালীপুজোর পরে আবার তারা এই এলাকা থেকে পালিয়ে যেত। কয়েক বছর পরে এই এগরা এলাকা ইংরেজদের কাছ থেকে জমিদারি পাওয়ার পর রামগোবিন্দ বসু  তাঁদের বাস্তুতে গৃহ দেবতা শ্রীশ্রী মা দক্ষিণা কালী মাতার একটি মাটির মন্দির গড়েন যা প্রতি বছর কার্ত্তিক মাসে মহা আড়ম্বরের সঙ্গে (মূর্তি সহকারে) অদ্যবধী পূজা হয়ে আসছে।দেবীর  সেবা বা পূজার জন্য ব্রাহ্মণের এই গ্রামে বসবাস না থাকায় উড়িষ্যা থেকে ৪টি ব্রাহ্মণ পরিবার ও কয়েকটি হরিজন পরিবারকে যথা যোগ্য মর্য্যাদা সহকারে এই আকলাবাদ গ্রামে আনেন। এঁদের বসবাসের বাস্তু, চাষাবাদের জল জমি, পুষ্করিণী দান বা জাইগির হিসাবে বন্দোবস্ত করে দেন। 

কথিত আছে, বাসাবাড়ির দক্ষিণাকালী মায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। এখানে মায়ের কাছে বলির মানত করে অন্ধ তার দৃষ্টি ফিরে পেয়েছেন। বোবা তার বাকশক্তি ফিরে পেয়েছেন। নারীরা সন্তান লাভ করেছেন। এমনকী হারিয়ে যাওয়া সন্তান-সন্ততিকে ফিরে পেয়েছেন অনেকেই। ভক্তদের মনস্কামনা পূরণ হলেই তাঁরা মায়ের কাছে পাঁঠা বলি দেন।  ব্রাহ্মণরাই এখানে ভোগ তৈরি করেন। আগে প্রদীপ আর মশাল জ্বালিয়ে পুজো হতো। বর্তমানে মশাল জ্বালিয়ে নয়, জেনারেটরের আলোতেই পুজো হয়। পুজোকে ঘিরে সেজে উঠে বাসাবাড়ি কালীমন্দির চত্বর।
 
এই পুজোই এগরার প্রাচীনতম কালী পূজা যা বাসাবাড়ীর কালী পূজা হিসাবে পরিচিত। সেই পুজো আজও প্রাচীন রীতিনীতি মেনে হয়ে আসছে। বর্তমানে বসু চৌধুরী পরিবার খণ্ড খণ্ড হয়েছে। একটি পরিবার আবার আলাদা পুজোও করে। বহুকাল আগে খড়ের চালার  মাটির মন্দির থাকলেও বর্তমানে পাকার মন্দির রয়েছে। জমিদারি প্রথা না থাকলেও বাসাবাড়ির কালীমন্দিরে রয়ে গিয়েছে সেকালের পুজোর নানা প্রাচীন নিয়মকানুন। পুজোর আগে মা’কে রুপোর মুকুট, রুপোর খড়্গ ও স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয়। পুজোর সূচনাকাল থেকে আজও পাঁঠাবলির প্রথা রয়েছে। কালীপুজোর দিন যেমন মন্দিরে পুজো দেওয়ার জন্য দূরদূরান্ত বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় জমে যায়, তেমনি পাঁঠাবলি দেখতেও ভিড় জমে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget