এক্সপ্লোর

Purba Medinipur: অবৈধ ভেড়ি তৈরিতে ধৃত ১, তৃণমূল-বিজেপি তরজা

Illegal Fishery: অবৈধ ভেড়ি তৈরির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত পিন্টু প্রধান খুন হওয়া তৃণমূল নেতা নান্টু প্রধানের ভাই।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) ভগবানপুরে (Bhagabanpur News) নদীর চর দখল করে অবৈধ ভেড়ি তৈরি ও মাটি পাচারের অভিযোগে গ্রেফতার ৩। ধৃত মূল অভিযুক্ত পিন্টু প্রধান খুন হওয়া তৃণমূল (TMC) নেতা নান্টু প্রধানের ভাই। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।

ধৃত যুবক নিহত তৃণমূল নেতার ভাই

কেলেঘাই নদীর চর দখল করে অবৈধ ভেড়ি তৈরি, বেআইনিভাবে নদী বাঁধ সংলগ্ন এলাকার মাটি কেটে পাচার, এই জোড়া অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। শনিবার এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। 

অবৈধ ভেড়ি তৈরির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত পিন্টু প্রধান তৃণমূল নেতা খুন হওয়া নান্টু প্রধানের ভাই। ভগবানপুরের মহম্মদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ছিলেন নান্টু। ২০১৮-য় পঞ্চায়েত ভোটের মুখে খুন হন নান্টু প্রধান। 

পুলিশ সূত্রে খবর,  খুনের মামলার তদন্তের নেপথ্যে ভেড়ি বিবাদের তত্ত্ব উঠে আসে। সেই ঘটনার ৪ বছরের মাথায় অবৈধভাবে ভেড়ি তৈরির অভিযোগে গ্রেফতার হলেন নিহত তৃণমূল নেতার ভাই পিন্টু। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। 

আরও পড়ুন: WB Tourism: কার্শিয়ং থেকে শান্তিনিকেতন, পারদ নামতেই ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের

বিজেপি-র (BJP) কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "ভগবানপুরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন বিগত দিনে ভগবানপুরে একপ্রকার সন্ত্রাস ছিল। সেই সন্ত্রাসকারী নান্টু প্রধানের ভাই পিন্টু প্রধান রয়েছে। ওই এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে ভেড়ি দখলের। জনরোষের শিকার হবে বুঝেই গ্রেফতার।"

বিজেপি-র আনা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ঘাস-ফুল শিবির। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে দল না দেখেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ব্যবস্থা নিলে বিজেপি বলে আইওয়াশ। ব্যবস্থা না নিলে আবার বলছে যোগসাজশ। 

অবৈধ ভেড়ি নিয়ে নতুন করে উত্তেজনা

আগামী বছর রাজ্যে ফের পঞ্চায়েত ভোট। তার আগে ফের অবৈধ ভেড়ি তৈরির অভিযোগে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget