এক্সপ্লোর

Purba Medinipur News: বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ভূপতিনগরে? আহত ২ BJP কর্মী, গ্রেফতার ১

Bhupatinagar Blast: সোমবার সন্ধে ৬টা নাগাদ ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া গ্রামে বিজেপি কর্মী বিমল ঘোড়াইয়ের বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

ঋত্বিক প্রধান, ভূপতিনগর: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে  বিস্ফোরণ। বিস্ফোরণে জখম হন দুই বিজেপি কর্মী।  ঘটনায় আহত এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এ রাজ্যেও। তার মধ্যে এই এই বিস্ফোরণের ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও।  (Purba Medinipur News) পরস্পরকে কাঠগড়ায় তুলেছে বিজেপি এবং তৃণমূল।

সোমবার সন্ধে ৬টা নাগাদ ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া গ্রামে বিজেপি কর্মী বিমল ঘোড়াইয়ের বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণে জখমও হন ওই বিজেপি কর্মী। পরে তাঁকেই গ্রেফতার করে ভূপতিনগর থানার পুলিশ।   (Bhupatinagar Blast) ওই ব্যক্তিকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সেখানে আবেদন জানানো হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য হাতে আসবে বলে আশাবাদী পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় ভূপতিনগর থানায় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কাটাপুকুরিয়া এলাকা থেকেই ওই ফোনটি আসে। পুলিশকে জানোন হয়, এলাকার একটি বাড়িতে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। এর পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সংগ্রহ করা নমুনা। বোমা তৈরির করার সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা যায় প্রাথমিক তদন্তে।

আরও পড়ুন: Sonarpur Burglary:পিকনিকে পরিবার, ফাঁকা বাড়ি থেকে সোনা-নগদ নিয়ে 'চম্পট' চোরের

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, এর পর সূত্র ধরে বিমলের কাছে পৌঁছয় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আরও এক ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন। একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, আরও একজন এই বিস্ফোরণে আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছে ভূপতিনগর থানার পুলিশ।

লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, যবে থেকে এলাকায় জিতেছে বিজেপি, সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছ। এলাকায় বোমা বাঁধার জন্য দুষ্কৃতীদের জড়ো করা হয়। বিস্ফোরণে তিন জনের আহত হওয়ার খবর রয়েছে তাদের কাছে। যদিও বিজেপি-র দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে বলেই মিথ্যে মামলায় দলের কর্মীদের ফাঁসানো হচ্ছে। পুলিশও এর সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।

সবিস্তার আসছে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget