এক্সপ্লোর

Contai: বৈশাখী মেলার আয়োজন নিয়ে কাঁথি পুরসভার সঙ্গে টিএমসিপির বিবাদ গড়াল আদালতে

Purba Medinipur News: বৈশাখী মেলার আয়োজন করবে কে? তা নিয়ে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশ্য সংঘাত। মেলার অনুমতি দিচ্ছে না পুরসভা, অভিযোগ টিএমসিপির।

ঋত্বিক প্রধান, কাঁথি: বৈশাখী মেলার (Baisakhi Mela) আয়োজন নিয়েও তৃণমূল কংগ্রেসে (TMC) সংঘাত। পুরসভার (Contai Municipality) সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) লড়াই। শাসক দলের বিবাদ গড়াল আদালতে (Court)।

কাঁথিতে মেলা নিয়ে শাসক দলের বিবাদ

স্থানীয় সূত্রে খবর, বছর ছয়েক ধরে কাঁথির প্রভাতকুমার কলেজের উল্টো দিকের মাঠে বস্ত্র মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এপ্রিলের শেষে শুরু হয়ে পুজোর আগে পর্যন্ত চলে এই মেলা। মেলা পরিচালনার দায়িত্ব ছিল প্রভাতকুমার কলেজের ছাত্র সংসদের। ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বর্তমানে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিট রয়েছে। এবার তারাই মেলার আয়োজনের অনুমতি চেয়েছে। মেলার আয়োজন করতে চেয়েছে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভাও।মেলার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে শাসক দলের বিবাদ গড়িয়েছে আদালতে। 

কাঁথির প্রভাতকুমার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি শেখ ইমরানের দাবি, ‘মেলার জন্য সব জায়গা থেকে পারমিশন নিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হল আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি অথচ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভা থেকে পারমিশন পাইনি। অনেকবার ঘুরিয়েছে। তাই আদালতে গিয়েছি।’

পাল্টা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার দাবি, ‘মেলা থেকে যা আয় হয় তার একটা কণাও পুরসভার ডেভেলপমেন্ট ফান্ডে জমা পড়ে না। টাকা নয়ছয় হয়। পুরসভার টাকার অভাব না মিটলে উন্নয়ন কী করে হবে? ডেভেলপমেন্ট ফান্ডে মেলার টাকা দিলে অনুমতি দেব।’

তৃণমূলকে কটাক্ষ বিজেপির

মেলার আয়োজন ঘিরে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভা ও তৃণমূল ছাত্র পরিষদের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেছেন, ‘আসল কথা মেলা নয়। আসল হল কে ক্ষমতা ধরে রাখবে। যার হাতে ক্ষমতা সে তত বেশি কাটমানি পাবে। মেলা নিয়ে গন্ডগোল নয়, বখরা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল।’

তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভা ও তৃণমূল ছাত্র পরিষদের বিবাদ পৌঁছেছে আদালতে। হাইকোর্ট কী রায় দেয়, সেই দিকে তাকিয়ে দু’পক্ষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget