এক্সপ্লোর

Purba Medinipur News: এগরায় দিঘাগামী পর্যটক বোঝাই বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, মৃত খালাসি

Purba Medinipur: রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের খালাসির, আহত ১৬ পর্যটক। ট্যুরিস্ট বাসের চালককে আটক করেছে এগরা থানার পুলিশ।

ঋত্বিক প্রধান, এগরা: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা থানা (Egra Police Station) এলাকার পানিপারুলে দিঘাগামী ট্যুরিস্ট বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ। খালাসির মৃত্যু। আহত ১৬ জন পর্যটক। সকাল ৯টা নাগাদ এগরা-পানিপারুল রোডে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, পণ্য নামানোর জন্য রাস্তার ধারে ডাম্পার দাঁড় করান চালক। সেইসময় পিছন থেকে ডাম্পারে ধাক্কা মারে দিঘাগামী বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের খালাসির। ট্যুরিস্ট বাসের চালককে আটক করেছে এগরা থানার পুলিশ।

রুবি মোড়ের কাছে দুর্ঘটনা

এদিকে, সাতসকালে ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিডোর। আহত ২ যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুর থেকে সবজি নিয়ে মিনিডোরে চড়ে বেলেঘাটার রাসমণি বাজারে যাচ্ছিলেন ৯ জন ব্যবসায়ী। যাত্রীদের দাবি, আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে মিনিডোর উল্টে যায়। কসবা থানার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সকলকে উদ্ধার করেন। মিনিডোরের চালক পলাতক। বেপরোয়া গতি ও ওভারলোডিংয়ের কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের।

দুর্গাপুরে বিনা চিকিৎসায় মৃত্যু

অন্যদিকে, সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, অথচ ১৪ ঘণ্টা ধরে পাঁচ-পাঁচটা হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। মৃতদেহ নিয়ে প্রায় চারঘণ্টা ধরে চলল পথ অবরোধ।

আরও পড়ুন উচ্চমাধ্যমিক শুরুর দিনই দুর্ঘটনায় গেল শিক্ষিকার প্রাণ, কান্নায় ভেঙে পড়লেন সহকর্মীরা

ঘটনার সূত্রপাত গতকাল দুপুর ১টা নাগাদ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হন ৬০ বছরের নির্মল মণ্ডল। পরিবারের অভিযোগ, এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমানের অনাময়, কাঁকসার গৌরীদেবী হাসপাতাল ও দুর্গাপুরের সনকা হাসপাতাল ঘুরেও সঙ্কটজনক ওই ব্যক্তিকে ভর্তি করা যায়নি। রাত তিনটে নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর ভোর চারটে থেকে মৃতদেহ নিয়ে দুর্গাপুর-লাউদোহা রোড অবরোধ শুরু করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। পুলিশের আশ্বাসে চারঘণ্টা পর অবরোধ ওঠে।

ভেন্টিলেশন বেড খালি না থাকায় রোগীকে অন্যত্র রেফার, দাবি গৌরীদেবী হাসপাতালের। মৃত অবস্থায় রোগীকে আনা হয়েছিল, দাবি সনকা হাসপাতালের সুপারের। দুর্গাপুর মহকুমা হাসপাতালে আইসিইউ-তে রেখে প্রাথমিক চিকিৎসা করা হয়। মস্তিষ্কে আঘাত ছিল, নিউরো সার্জন না থাকায় রেফার, দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget