এক্সপ্লোর

Adhir Chowdhury Former PS Arrested: প্রতারণার অভিযোগ গ্রেফতার অধীর চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিব !

Haldia News: দিল্লিতে থাকতেন প্রদীপ্ত রাজপণ্ডিত। তাঁর দেশের বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকায়।

বিটন চক্রবর্তী, হলদিয়া : অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। তিনি আমলা পরিচয়ে সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

কী কী অভিযোগ ?

দিল্লিতে থাকতেন প্রদীপ্ত রাজপণ্ডিত। তাঁর দেশের বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকায়। সেই বাড়িতেই গতকাল তাঁর একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। পুলিশ জানতে পারে, আমলা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি আধিকারিককে বিভিন্ন সুযোগ-সুবিধা দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁকে প্রথমে ডেকে পাঠায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

পুলিশের দাবি, তিনি সদর্থক উত্তর দিতে পারেননি। সেইজন্য পুলিশ তাঁকে শেষ পর্যন্ত গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করার অভিযোগ নিয়ে আসা হয়েছে। তিনি যে গাড়িটি চড়তেন সেটি নীল বাতির হুটার লাগানো গাড়ি। পুলিশের বক্তব্য, মোটর ভেহিক্যালস অ্যাক্টও তিনি লঙ্ঘন করেছেন।  ফলে, এই সমস্ত ধারায় তাঁকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আমি বরাবর কী করেছি, চেনা-পরিচয়ের বাইরে...এলাকায় বা পার্লামেন্টের সঙ্গে যাঁর সম্পর্ক আছে সেরকম মানুষকে খুঁজে তাঁদের আমি কাজ দিয়েছি। এরকম আমার তিন থেকে চার জন ব্যক্তিগত সচিব হয়েছেন। একজন মারা গেছেন, একজন অন্য পেশায় চলে গেছেন। এই যে ছেলেটি বলছেন তিনি আমাদের বাংলার ছেলে। দিল্লিতে মানুষ হয়েছেন। দিল্লিতে বড় হয়েছেন। তাঁর বাবা এসে আমাকে বলেন, আপনি বাংলার এমপি। আমরা গরিব বাঙালি পরিবার। আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে। আপনি কি তাঁকে কাজে রাখতে ইচ্ছুক ? আপনি যদি নেন সংসারটা বেঁচে যায়। আমি তাঁকে কাজে নিয়েছি। দীর্ঘদিন ধরে তিনি আমার সঙ্গে কাজ করেছেন এবং তাঁর কাজে আমি সন্তুষ্ট ছিলাম। তাই, তাঁকে আমি রেখেছিলাম।

রাজ্য রাজনীতিক অন্যতম বর্ষীয়ান মুখ অধীর চৌধুরী। তিনি দীর্ঘদিন সাংসদ থেকেছেন। কিন্তু, গত লোকসভা ভোটে তিনি বহরমপুর কেন্দ্র থেকে হেরে যান। এরপরই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। তাঁর পরে প্রদেশ কংগ্রেস সভাপতি হন শুভঙ্কর সরকার। গত লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। অধীর চৌধুরীকেই  কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
Ashok Dinda: 'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
Arjun Singh: 'খুব ভাল লাগছে, দায়িত্ব পালন করতে হবে, কারওর উপর রাগ নেই, সবাইকে ক্ষমা', বলছেন রাজ্যের নতুন মন্ত্রী অর্জুন সিং
Arjun Singh: 'খুব ভাল লাগছে, দায়িত্ব পালন করতে হবে, কারওর উপর রাগ নেই, সবাইকে ক্ষমা', বলছেন রাজ্যের নতুন মন্ত্রী অর্জুন সিং
Agnimitra Paul: বাসে করে যাত্রা মন্ত্রী অগ্নিমিত্রা পালের, মহিলাদের ফ্রি-রাইড দেওয়া হচ্ছে কি না, খতিয়ে দেখলেন
বাসে করে যাত্রা মন্ত্রী অগ্নিমিত্রা পালের, মহিলাদের ফ্রি-রাইড দেওয়া হচ্ছে কি না, খতিয়ে দেখলেন

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget