এক্সপ্লোর

Haldia Refinery Fire : হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টে যাচ্ছে রাজ্যের ফরেন্সিক টিম

State Forensic Team : ২০১২ সালের সেপ্টেম্বরে, হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছিলেন কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টের (Haldia Refinery Indian Oil Corporation) বিধ্বংসী অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের ফরেন্সিক দল। বুধবার তারা ঘটনাস্থল ঘুরে দেখবেন। করবেন প্রয়োজনীয় তথ্যসামগ্রী সংগ্রহও। গতকাল হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টে গতকাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আজ বন্ধ রাখা হয়েছে শাট ডাউনের কাজ। শ্রমিকরা কারখানার ভিতরে গেলেও শাট ডাউনের কাজ হয়নি বলে কারখানা কর্তৃপক্ষ সূত্রে দাবি।  

এদিকে, এদিন সকালে প্লান্টের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত সব পরিবারের দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে। আইওসি কর্তৃপক্ষের পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশও। পাশাপাশি আজ রাজ্যের ফরেন্সিক টিম যাচ্ছে ঘটনাস্থলে। গতকাল ওই রিফাইনারি প্লান্টে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৪৪ জন। আহত বেশ কয়েকজন শ্রমিককে গ্রিন করিডর করে আনা হয়েছে কলকাতায়। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী (Petroleum Minister)।

IOC-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজের জন্য হলদিয়া রিফাইনারির বেশ কয়েকটি ইউনিট বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর ২টো ৫০ মিনিটে MSQ ইউনিটে সেই কাজের (রক্ষণাবেক্ষণ) সময় অগ্নিকাণ্ড ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন! কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ! যদিও সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয় বলে বিবৃতিতে দাবি করেছে IOC কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, মক ড্রিল হচ্ছিল, শেষ হওয়ার পর আগুন লাগে, তদন্ত হবে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে IOC কর্তৃপক্ষ। তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, আমি আইওসি-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন দিল্লি থেকে একটি তদন্তকারী দল আসবে। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। 

২০১২ সালের সেপ্টেম্বরে, হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছিলেন কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। ৯ বছর পর ফিরে এল ভয়াবহ সেই স্মৃতি। উল্লেখ্য, ২০১২-তেও হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন বেশ কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। এর আগে ৩ অগাস্ট হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপলাইনে আগুন। ন্যাপথার পাইপলাইন পরিষ্কারের সময় আগুন লাগে। যেহেতু পরিষ্কারের কাজ চলছিল তাই ন্যাপথার পরিমাণ পাইপলাইনে কম ছিল। তার জেরে আগুনের ভয়াবহতা মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয়নি। তবে ন্যাপথা যেহেতু অতি দাহ্য পদার্থ তাই আগুনের লেলিহান শিখা দ্রুত পাইপলাইনে ধরে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যদিও হতাহতের কোনও খবর মেলেনি সেবার। 

আরও পড়ুন- কলকাতায় চিকিৎসাধীন হলদিয়ার ৪৪ অগ্নিদগ্ধ শ্রমিক, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget