এক্সপ্লোর

Purba Medinipur: ১ লক্ষ টাকা দিয়ে অস্থায়ী চাকরি! যুবকের অভিযোগে গ্রেফতার নেতা

Haldia TMC: যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলদিয়া পুরসভার বিদায়ী কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: স্থায়ী চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়েও স্থায়ী চাকরির বদলে মিলেছে অস্থায়ী চাকরি। শেষ পর্যন্ত তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করলেন এক যুবক। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নেতাকে। 

কী অভিযোগ:
প্রতারিত যুবক অভিযোগ করেছেন, স্থানীয় একটি কারখানায় চাকরি করে দেওয়া হবে, এই দাবি করে এক লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী চাকরি মেলেনি। তার বদলে মিলেছে ঠিকা শ্রমিকের চাকরি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলদিয়া পুরসভার বিদায়ী কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতা। যিনি তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি হলদিয়ারই বাসিন্দা।     

চাকরিপ্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা এবং হলদিয়া পুরসভার বিদায়ী কাউন্সিলর প্রশান্ত দাসকে। সম্প্রতি, হলদিয়ার কুমারচকের বাসিন্দা, জাহাঙ্গির হোসেন নামে এক যুবক অভিযোগ করেন, হলদিয়ার এক বেসরকারি সংস্থায় তাঁকে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রশান্ত দাস। চাকরি দেওয়ার নামে যুবকের থেকে তিনি ১ লক্ষ টাকা নেন বলে দাবি। কিন্তু, তারপরেও স্থায়ী চাকরি জোটেনি বলে অভিযোগ। কারখানায় ঠিকা শ্রমিকের কাজ পান ওই যুবক। এরপরই, হলদিয়া পুরসভার বিদায়ী কাউন্সিলেরর বিরুদ্ধে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় প্রশান্ত  দাসকে। কিন্তু সহযোগিতা করেননি তৃণমূল নেতা। সূত্রের খবর, একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। মহিষাদল থানার সিআই মানবেন্দ্রনাথ পাল বলেন, 'আরও ইনফরমেশন পাচ্ছি, অনেক ছেলের থেকে বহু টাকা নিয়েছেন বিভিন্ন কোম্পানিতে চাকরি করে দেবেন বলে। তদন্ত যত এগোবে, তত তথ্য উদ্ধার হবে। টাকার পরিণাম অনেকটা। বহু মানুষ প্রতারিত। কিছু না হলেও ৮-১০ জনের নাম পাচ্ছি। সংখ্য়াটা আরও বাড়তে পারে।' যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এর পিছনে চক্রান্ত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন প্রশান্ত দাস।

সম্প্রতি হলদিয়ার এক বেসরকারি কারখানার সামনে দাঁড়িয়ে চাকরি বিক্রি প্রসঙ্গে দলীয় নেতাদের সতর্ক করতে শোনা যায় কুণাল ঘোষকে। তার কয়েকদিনের মধ্যেই চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন হলদিয়ার তৃণমূল নেতা। 

আরও পড়ুুন: কড়া নিরাপত্তায় মুড়ল হাওড়া স্টেশন, বন্ধ কোন কোন প্ল্যাটফর্ম?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget